West Bengal Panchayat Election Results 2023: নির্বাচন মৃত্যুহীন হলে আরও ভালো হতো! 'বোধদয়' পার্থের

West Bengal Panchayat Election Results 2023: পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকে একের পর এক মৃত্যু দেখেছে বাংলা! ভোটের দিনে অন্তত ১৩ জনের মৃত্যু ঘটেছে। শুধু তাই নয়, অবাধ সন্ত্রাসের সাক্ষী থাকতে হয়েছে মানুষকে। আর এই অবস্থা দেখে মর্মাহত খোদ পার্থ চট্টোপাধ্যায়।

নিয়োগ দুর্নীতি মামলায় আজ মঙ্গলবার আদালতে তোলা হয় তাঁকে। সেখানেই পঞ্চায়েত নির্বাচনে অবাধ সন্ত্রাস নিয়ে আক্ষেপ ধরা পড়ে প্রাক্তন তৃণমূলের মন্ত্রীর মুখে। তাঁর মন্তব্য, মৃত্যুহীন নির্বাচন কাম্য। তবে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার উন্নয়নকে সমর্থন করেছে। বাংলার মা মাটি মানুষের জয় হয়েছে বলে জানান পার্থ চট্টোপাধ্যায়। তবে এই নির্বাচন মৃত্যুহীন হলে আরও ভালো হতো বলে সাংবাদিকদের জানান তিনি। আর এটাই দুঃখ থেকে গেল বলেও এদিন মন্তব্য করেছেন পার্থ চট্টোপাধ্যায়।

West Bengal Panchayat Election Results 2023

যদিও এদিন আদালতে তোলার সময় তৃণমূলের জয়ের দাবি করেন প্রাক্তন মহাসচিব। তিনি জানান, "মা-মাটি-মানুষের জয় হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়।" তবে বেলা গড়াতেই কার্যত অশান্তি-হিংসা নিয়ে শাসকদলকে ঘুরিয়ে বার্তা দিতেও ছাড়লেন না পার্থ চট্টোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের পর থেকে উত্তপ্ত হয়েছে বাংলা। এই অবস্থায় পার্থ চট্টোপাধ্যায়ের এহেন মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

শুধু পার্থ চট্টোপাধ্যায়ই নয়, পঞ্চায়েত হিংসা নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছেন একাধিক তৃণমূল নেতা। সেই তালিকায় মদন মিত্র থেকে বাবুল সুপ্রিয় কে নেই! বাবুল এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তৃণমূল এমনিতেই জিতত। তবে গন্ডগোল হয়েছে যে সমস্ত জায়গাতে সেখানে তা দরকার ছিল না বলেই মত প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রীর। আর এটা নিচু তলার কর্মীদের বোঝা প্রয়োজন বলেও মনে করছেন তিনি। এতে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বচ্ছ ভাবমুর্তিকে আক্রমণের সুযোগ বিরোধীরা পেয়ে যায় বলে ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী।

কার্যত একই মত মদন মিত্রেরও। পঞ্চায়েত ভোটের শুরু থেকেই একের পর এক উস্কানিমুলক মন্তব্য করার অভিযোগ সরব ছিল বামেরা। কিন্তু খেলা শেষ হতে আজ তিনিও বাল্মীকি! মদন মিত্র জানিয়েছেন, 'বাংলায় নির্বাচনে রক্তের হোলি খেলা বন্ধ হোক'। 'রক্তের হোলির মধ্যে দিয়ে এটাই যেন শেষ নির্বাচন হয়'। এমনকি পশ্চিমবঙ্গে এমন খুনের রাজনীতি বন্ধ করার বার্তাও দেন কামারহাটির এই বিধায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+