'মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত ঠিক,' ফের বিস্ফোরক পার্থ! ষড়যন্ত্র ইস্যুতে দিলেন বার্তা
'মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত ঠিক,' ফের বিস্ফোরক পার্থ! ষড়যন্ত্র ইস্যুতে দিলেন বার্তা
একের পর এক ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। মিলছে কোটি মূল্যের সোনা থেকে শুরু করে জমির দলিল। এমনকি গত ২৪ ঘন্টায় আরও বেশ কয়েকটি ফ্ল্যাটের হদিশ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আর এই ঘটনায় ইতিমধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে।

সিদ্ধান্ত ঠিক।'
দফায় দফায় জেরা করে টাকার উৎস খুঁজে বার করার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এর মধ্যেই বৃহস্পতিবার মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর হাতে থাকা তিনটি দফতর থেকেই সরিয়ে দেওয়া হয়েছে বহিষ্কৃত তৃণমূল মহাসচিবকে। আর এরপরেই ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। ইএসআই থেকে বের হওয়ার সময়ে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন সিদ্ধান্ত কি ঠিক? সেই সময় পার্থ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত ঠিক।'

পার্থ জানান, সময় বলবে।
শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে কে বা কারা ষড়যন্ত্র করছেন? ইডি বিজেপি নাকি তৃণমূল অর্থাৎ দল? সাংবাদিকের এহেন প্রশ্নের উত্তরে পার্থ জানান, সময় বলবে। আর তা ঘিরেই নতুন করে তৈরি হয়েছে নয়া রহস্য। স্ময় বলবে বলে আদৌতে কি বোঝাতে চাইলেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও হাসপাতালে ঢোকার সময়েই পার্থ কার্যত বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি দাবি করেছিলেন, তাঁর সঙ্গে ষড়যন্ত্র হয়েছে। তবে কে বা কারা ষড়যন্ত্র করছে তা স্পষ্ট করেননি বর্ষীয়ান এই তৃণমূল নেতা। আর তা ঘিরেই নানা জল্পনা তৈরি হয়েছে।

সরিয়ে দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে
বলে রাখা প্রয়োজন, শুধু দলই নয়, বৃহস্পতিবার মন্ত্রিসভা থেকেও সরিয়ে দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। শিল্প মন্ত্রী সহ বেশ কয়েকটি দফতরের মন্ত্রী ছিলেন তিনি। সমস্ত দফতর থেকেই অব্যাহতি দেওয়া হয়েছে পার্থকে। যদিও এর আগে মন্ত্রিত্ব পদ ছাড়া নিয়ে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, কেন ছাড়ব। আর এরপরেই সরিয়ে দেওয়া হল মন্ত্রিসভা থেকে। কার্যত নিজেকে নির্দোষ প্রমাণ করার দায়িত্ব পার্থ চট্টোপাধ্যায়ের উপরে ছেড়ে দিয়েছে তৃণমূল।

কুণালের কটাক্ষ
পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যকে িনয়ে কটাক্ষ করেছেন টিএমসির রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিিন পাল্টা দাবি করেছেন এতদিনে কেন এই কথা বলছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর যদি মনে হয় যে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন তাহলে আগে কেন মুখ খোলেনি। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল কুণাল ঘোষই প্রথম পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণের দাবিতে সরব হয়েছিলেন। টুইটে তীব্র িনশানা করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications