মাথার চিকিৎসা করান রাজ্যপাল ধনখড়! মমতাকে দেওয়া চিঠির 'জবাবে' পরামর্শ পার্থর

মাথার চিকিৎসা করান রাজ্যপাল! মমতাকে দেওয়া চিঠির 'জবাবে' পরামর্শ পার্থর

মণীশ শুক্লা হত্যার পরে কলকাতার বেলেঘাটায় ক্লাবে বিস্ফোরণ। যা নিয়ে রাজ্যে ফের আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে (mamata banerjee) নিশানা করেছেন রাজ্যপাল (jagdeep dhankhar)। যা নিয়ে প্রশান করা হলে তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (partha chattyopadhyay) রাজ্যপালের মাথা দেখানো উচিত বলে কটাক্ষ করেছেন।

মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের চিঠি

মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের চিঠি

এদিন রাজ্যপাল সরব হয়েছেন, বেলেঘাটার ক্লাবে বিস্ফোরণ নিয়ে। যা নিয়ে তিনি টুইটে মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠি তুলে ধরেছেন। সেখানে তিনি বলেছেন, অবৈধ ভাবে বোমা তৈরি করে হিংসা চালিয়ে যাওয়া হচ্ছে। রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বাড়ছে বলেও অভিযোগ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী পাঠানো চিঠিতে বিজেপি নেতা মণীশ শুক্লার হত্যার ঘটনাও উল্লেখ করেছেন রাজ্যপাল। রাজ্যপাল জানিয়েছেন, ১১ অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার সময় মণীশ হত্যার বিষয়টি নিয়ে পদক্ষেপের অনুরোধ করেছিলেন।

পাল্টা প্রতিক্রিয়া পার্থ চট্টোপাধ্যায়ের

পাল্টা প্রতিক্রিয়া পার্থ চট্টোপাধ্যায়ের

রাজ্যপালের প্রতিক্রিয়ায় পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, ওনার চিকিৎসা প্রয়োজন। ওনার মাথা দেখানো উচিত। রাজ্যপালকে আক্রমণ করে তিনি বলেছেন, ওনাকে আগে ঠিক করতে হবে, যে উনি রাজ্যপাল হিসেবে রাজভবনে বসবেন নাকি বিজেপি নেতা হিসেবে বসবেন।

মায়া কান্না করছেন রাজ্যপাল, বলেছিলেন পার্থ

মায়া কান্না করছেন রাজ্যপাল, বলেছিলেন পার্থ

জুলাইয়ে ছাত্রছাত্রীদের স্বার্থ নিয়ে আলোচনা করতে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যকে ভিডিও কনফারেন্সে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু কেউ সেই ভিডিও কনফারেন্সে যোগ দেননি। এরপরেই রাজ্য সরকারের পাশাপাশি রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে অভিযোগ করেন রাজ্যপাল। তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, উনাকে অপমান করার ইচ্ছা নেই। কিন্তু সত্যের অপলাপ করছেন। রাজ্যপালের মুখে ছাত্রছাত্রীদের উদ্বেগ মায়াকান্নার মতো শোনাচ্ছে বলে অভিযোগ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

রাজ্যপাল, পদ্মপাল বলেছিলেন পার্থ

রাজ্যপাল, পদ্মপাল বলেছিলেন পার্থ

শুধু এদিনই নয়, এর আগেও রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। অগাস্টে রাজ্যপাল কেন্দ্রের শিক্ষানীতি নিয়ে মন্তব্য করেছিলেন। সেই সময় পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেছিলেন, বিজেপির হয়ে কাজ করছেন তিনি। রাজ্যপাল না, পদ্মপাল বলা ভাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+