'সিপিএম -এর গ্যাসে বিজেপির গ্যাস-বেলুন ভরেছে', বাংলায় ভোট-অঙ্ক নিয়ে মতামত পার্থর
ভোট মিটতেই পরের দিন সকালে বীরপুর থেকে সাংবাদিক সম্মেলন করে একাধিক বক্তব্য রাখেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু। যেখানে দল বিরোধিতাই বেশি প্রকাশিত হয়েছে।
ভোট মিটতেই পরের দিন সকালে বীরপুর থেকে সাংবাদিক সম্মেলন করে একাধিক বক্তব্য রাখেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু। যেখানে দল বিরোধিতাই বেশি প্রকাশিত হয়েছে। এরপরই দুপুর গড়াতেই তৃণমূলের তরফে পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন, দলের তরফে শুভ্রাংশু রায়কে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। ওই সাংবাদিক সম্মেলন থেকেই বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।

রাজ্যে লোকসভা ভোটের ফলাফলে বিজেপির উত্থান নিয়ে প্রশ্ন করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। যার উত্তরে পার্থবাবু জানান, ' বিজেপির এই যে গ্যাস বেলুনের মতো উত্থান, ফুলে ফেঁপে ওঠা..এটা আসলে সিপিএম-এর গ্যাস দিয়ে ভরানো।' পাশাপাশি তিনি বলেন, এটা নিচু তলার কর্মীদের দিয়ে বিজেপি করিয়েছে, যার ফলে বিজেপি সাম্প্রদায়িক নখ নিয়ে রাজ্যে পা রেখেছে। এপ্রসঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করে ফেল বলেন, বাংলায় রাম-বাম এক হয়ে গিয়েছে। আর লোকসভা ভোটে তারউ প্রতিফলন দেখা গিয়েছে।
এদিনের সাংবাদিক সম্মেলনে পার্থ চট্টোপাধ্যায় জানান, যাঁরা প্রগতিশীল বলে নিজেদের মনে করতেন তাঁদের মুখোশ আজ খুলে গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের দাবি বামেদের ভোট কোথায় গিয়ে জমা পড়ছে , তার খোঁজ নিলেই জানা যাবে বিজেপির উত্থানের আসল তথ্য।












Click it and Unblock the Notifications