'আমি ষড়যন্ত্রের শিকার', মন্ত্রিত্ব-পদ খুইয়ে প্রথম মুখ খুললেন পার্থ

'আমি ষড়যন্ত্রের শিকার', মন্ত্রিত্ব-পদ হারিয়ে প্রথম মুখ খুললেন পার্থ

'আমি ষড়যন্ত্রের শিকার', মন্ত্রিত্ব হারানোর পর প্রথম প্রতিক্রিয়া দিলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে কারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তা বলার সুযোগ হয়নি। তার আগেই তাঁকে নিয়ে জোকা ইএসআই হাসপাতালের ভেতরে ঢুকে যান ইডি অফিসাররা।

ষড়যন্ত্রের শিকার

ষড়যন্ত্রের শিকার

আদালতের নির্দেশ মেনে আজ জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানে হাসপাতালে গাড়ি থেকে নামার সময় পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে ধরেন সাংবাদিকরা। তাঁদের প্রশ্নের মুখে একটি কথাই বলেছেন পার্থ চট্টোপাধ্যায়। তিিন বলেছেন, 'আমি ষড়যন্ত্রের শিকার'। তারপরেই ইডির আধিকারীকরা তাঁকে টেেন নিয়ে চলে যান হাসপাতালের ভেতরে। আর কিছু বলার সুযোগ পাননি তিনি। তবে এদিন বারবারই কিছু বলতে চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

মন্ত্রিত্ব পদ থেকে অপসারণ

মন্ত্রিত্ব পদ থেকে অপসারণ

গতকাল শেষ পর্যন্ত মন্ত্রিত্ব পদ থেকে সরানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে অপসারণের দাবিতে সরব হয়েছিেলন দলের অন্দরের নেতারাই। শেষ পর্যন্ত মন্ত্রিসভার বৈঠক শেষে পার্থ চট্টোপাধ্যায়কে তিনটি দফতরের পদ থেকেই অপসারণ করা হয়। তারপরেই বিকেলে টিএমসি ভবনে বৈঠক করে পার্থ চট্টোপাধ্যায়কে দলের সব পদ থেকে সরানোর কথা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই সঙ্গে তাঁকে দল থেকে সাসপেন্ডও করা হয়।

কুণালের কটাক্ষ

কুণালের কটাক্ষ

পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যকে িনয়ে কটাক্ষ করেছেন টিএমসির রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিিন পাল্টা দাবি করেছেন এতদিনে কেন এই কথা বলছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর যদি মনে হয় যে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন তাহলে আগে কেন মুখ খোলেনি। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল কুণাল ঘোষই প্রথম পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণের দাবিতে সরব হয়েছিলেন। টুইটে তীব্র িনশানা করেছিলেন তিনি। কুণাল ঘোষের দাবিকে সমর্থন জানিয়েছিলেন দেবাংশু এবং বিশ্বজিৎ দেবও। তারপরেই বৈঠক ডাকেন অভিষেক।

কার ষড়যন্ত্রের শিকার

কার ষড়যন্ত্রের শিকার

গ্রেফতারির পর কেটে গিয়েছে সাতটি দিন। এই সাত দিনে একটি শব্দও খরচ করতে দেখা যায়নি পার্থ চট্টোপাধ্যায়। একাধিকবার সুযোগ পেয়েছেন অনেক কিছু বলার। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৫০ কোটি টাকা সোনার গয়না। বিপুল সম্পত্তির উদ্ধার হয়েছে। তারপরেও মুখ খোলেননি পার্থ চট্টোপাধ্যায়। তারপরেই একে একে পদক্ষেপ করতে শুরু করে দল। তার পরেই কেন মুখ খুললেন পার্থ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+