SSC-র রেশ কাটেনি এখনও, এবার গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতেও নাম জড়াল পার্থর
SSC-র রেশ কাটেনি এখনও, এবার গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতেও নাম জড়াল পার্থর
দুর্নীতি পিছু ছাড়ছে না মন্ত্রীমশাইয়ের। এসএসসি দুর্নীতির মাঝেই আবার পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়াল গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতিতেও। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালানোর সময় একাধিক গ্রুপ ডি নিয়োগের নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা। পাওয়া গিয়েছে টেট পরীক্ষার সংশোধিত ফলাফলের তালিকাও। এছাড়া একাধিক অ্যাডমিড কার্ড পাওয়া গিয়েছে। সেই থেকে ইডির আধিকারীকদের অনুমান গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতিতেও জড়িত রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

পরতে পরতে দুর্নীতি
শিক্ষা নিয়ে দুর্নীতির হিমশৈল রাজ্যে। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িত তল্লাশি চালিয়ে প্রচুর সরকারি নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা। তাতে গ্রুপ ডি নিয়োগের একাধিক নথি পাওয়া গিয়েছে। তাতে ইডির আধিকারীকদের অনুমান শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতি নয় গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতেও পার্থ চট্টোপাধ্যায় জড়িত ছিলেন। গ্রুপ ডি নিয়োগের কাগজ পত্র খতিয়ে দেখতে শুরু করেছেন তদন্তকারীরা। এক্ষেত্রেও কোনও আর্থিক লেনদেন হত কিনা তা খতিয়ে দেখছেন তাঁরা।

ভুবনেশ্বরে পার্থ
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছে ভুবনেশ্বরে। সেখানে এইমস হাসপাতােল তাঁর শারিরীক পরীক্ষা করা হবে। আদালতের নির্দেশেই তাঁকে ভুবনেশ্বরে নিয়ে গিয়েছে ইডি। কারণ গ্রেফতার হওয়ার পরেই অসুস্থতার কারণ দেখিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন। তাতে অসন্তুষ্ট ছিল ইডি অফিসাররা। তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারপরেই হাইকোর্টে আবেদন জানিয়ে তাঁরা পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে ভুবনেশ্বরে এইমসে নিয়ে যায়। সোমবার সাত সকালেই ভুবনেশ্বরে নিয়ে গিয়েছেন তাঁরা।

বিক্ষোভের মুখে পার্থ
ভুবনেশ্বরে পৌঁছে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বও কেন পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরে চিকিৎসার জন্য নিয়ে আসা হল তা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।
পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। এই নিয়ে তুমুল অশান্তি শুরু হয় ভুবনেশ্বর এইমস হাসপাতালে। তাঁরা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিষেবাকেও নিশানা করেছেন।

ফের আদালতে অর্পিতা
এদিকে আজ ফের অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে পেশ করা হবে। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে জোকা ইএসআই হাসপাতালে। সেখানে শারিরীক পরীক্ষার পর অর্পিতাকে আদালতে পেশ করা হবে। এদিকে অর্পিতার একের পর এক সম্পত্তির হদিশ প্রকাশ্যে আসতে শুরু করেছে। একাধিক জায়গায় ফ্ল্যাট, দামি দামি গ্যাজেট ব্যবহার করতেন অর্পিতা। যদিও গতকাল ব্যাঙ্কশাল কোর্টে তাঁকে পেশ করার সময় বলেছেন তিনি কোনও দল করেন না।












Click it and Unblock the Notifications