প্রাপ্য গাড়ি বিধানসভায় ফেরালেন পার্থ! তাহলে যে কোনও মুহূর্তে পদত্যাগ?
গাড়ি ফিরিয়ে দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। গত শুক্রবার মধ্যরাতে শিক্ষক দুর্নীতি মামলাতে গ্রেফতার করা হয়। আপাতত ১০ দিন ইডি হেফাজতেই থাকতে হবে তাঁকে। আর এর মধ্যেই গাড়ি ফেরত দিয়ে দিলেন তৃণমূল মহাসচিব। পরিষদীয় মন্ত
গাড়ি ফিরিয়ে দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। গত শুক্রবার মধ্যরাতে শিক্ষক দুর্নীতি মামলাতে গ্রেফতার করা হয়। আপাতত ১০ দিন ইডি হেফাজতেই থাকতে হবে তাঁকে। আর এর মধ্যেই গাড়ি ফেরত দিয়ে দিলেন তৃণমূল মহাসচিব। পরিষদীয় মন্ত্রী হিসাবে বিধানসভা থেকে একটি গাড়ি পান তিনি।

দীর্ঘদিন ধরে পরিষদীয় দফতরের দায়িত্ব সামলেছেন পার্থ চট্টোপাধ্যায়। ফলে সেই গাড়িতেও দীর্ঘদিন ধরে চেপেছেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু আজ মঙ্গলবার হঠাত করেই সেই গাড়ি বিধানশা চত্বরে দেখা যায়। আর তা ঘিরেই একেবারে বিতর্কের সূত্রপাত। যেখান খোদ গড়ি'র সওয়ারি ইডি হেফাজতে রয়েছে সেখানে এই গাড়ি কীভাবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
আর তা খোঁজখবর করতেই সামনে আসে সত্যি। জানা যায়, বিধানসভায় জমা দিয়ে দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ওই গাড়ি। শুধু তাই নয়, বিধানসভা কর্তৃপক্ষের হাতেও চাবি ফেরত দিয়ে দেওয়া হয়েছে বলে খবর। যদিও বিধানসভার তরফে এই বিষয়ে কেউ কোনও মন্তব্য করতে চায়নি। তবে এভাবে হঠাত করে গাড়ি ফিরিয়ে দেওয়াকে কেন্দ্র করে একাধিক জল্পনা তৈরি হয়েছে।
পরিষদীয় দফতর ছাড়াও শিল্প ও বাণিজ্য এবং তথ্যপ্রযুক্তি দফতরের দায়িত্বে আছেন পার্থ। হঠাত করে এই অবস্থায় গড়ি ফিরিয়ে দেওয়াতে পদত্যাগের জল্পনাও উঠতে শুরু করেছে। অনেকে বলছেন সম্ভবত মন্ত্রিত্ব পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে। আর তা বুঝেই হয়তো গাড়ি ফিরিয়ে দিলেন তিনি১ এমনটাই মত রাজনৈতিকমহলের।
"I don't want to comment on it as the matter is sub-judice. An investigation is underway. CM has categorically said that if anything adverse comes then govt will take action": West Bengal Assembly Speaker Biman Banerjee on Partha Chatterjee pic.twitter.com/YpPtLNCwtW
— ANI (@ANI) July 26, 2022
তবে আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক রয়েছে। ইতিমধ্যে দলের মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই অবস্থায় কড়া পদক্ষেপ হয়তো নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এমনকি ওই বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় কিছু বার্তা দিতে পারেন! আর সেদিকে তাকিয়ে সমস্ত রাজনৈতিকমহল।
বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের থেকে দূরত্ব বাড়িয়েছে তৃণমূল। এমনকি এর সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এমনকি দষ প্রমাণিত হলে কড়া ব্যবস্থার ইঙ্গিতও দিয়েছেন তিনি। আর এর মধ্যেই গাড়ি ফেরত দেওয়ার ঘটনা রাজ্য-রাজনীতিতে নয়া জল্পনা তৈরি করেছে।
অন্যদিকে আজ পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয়। তিনি জানিয়েছেন, দোষী হলে অবশ্যই ব্যবস্থা। তবে কারোর জন্যে কিছু আটকায় না। ফলে বিধানশার কাজ ভালো চলছে বলে জানিয়েছেন স্পিকার।












Click it and Unblock the Notifications