'শিক্ষিকাদের স্ত্রীরোগ' নিয়ে মন্তব্য করে নয়া বিতর্কে শিক্ষামন্ত্রী পার্থ
প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে মধ্যরাতের বৈঠক ঘিরে পার্থ চট্টোপাধ্যায় খবরের শিরোনাম কেড়েছিলেন। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের খবরে পার্থ চট্টোপাধ্যায়।
প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে মধ্যরাতের বৈঠক ঘিরে পার্থ চট্টোপাধ্যায় খবরের শিরোনাম কেড়েছিলেন। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের খবরে পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার নজরুল মঞ্চে তৃণমূলের প্রাথমিক শিক্ষা সমিতির এক অনুষ্ঠানে শিক্ষিকাদের বদলি প্রসঙ্গে , তিনি স্ত্রীরোগে কথা উত্থাপন করে যে মন্তব্য করেছেন ,তা নিয়েই শুরু হয়েছে নয়া বিতর্ক।

প্রাথমিক শিক্ষকদের বদলির প্রসঙ্গে এদিন পার্থ চট্টোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, ' .. বিশেষ করে শিক্ষিকারা এত বেশি স্ত্রীরোগে ভুগচেন যে, আমি নিজেই আতঙ্কিত হয়ে পড়ছি । এটা কী হচ্ছে? জেনুইন কিছু থাকলে নিশ্চয়ই বদলি হবেন। ' সভায় উপস্থিত শিক্ষক মহল শিক্ষামন্ত্রীর এই মন্তব্যে হেসে ওঠে। হাসির রোল পড়ে যায় গোটা নজরুল মঞ্চে। তবে পরে বহু শিক্ষকই দাবি করেন, যে পার্থবাবুল এমন মন্তব্য না করলেই পারতেন। অনেকেই মনে করছেন এমন মন্তব্য মহিলাদের ক্ষেত্রে অত্যন্ত অবমাননাকর।
অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্য়ায় বলেন, শিক্ষিকাদের যতটা পারা যায় নিজের জেলার মধ্যেই রাখা হয়। শিক্ষামন্ত্রী জানান, নিজের জেলায় শিক্ষিকাদের পোস্টিং না দিতে পারলেও পাশের জেলায় তা দেওয়ার চেষ্টা করা হয়। পাশাপাশি তিনি জানান, মিউচুয়াল বদলির ক্ষেত্রে ছাত্রছাত্রীর সংখ্যা স্কুলে বিচার বিবেচনা করেই এবার থেকে বদলির বিষয়টি নির্ধারিত করা হবে। তিনি বলেন, বেশি সংখ্যক পড়ুয়াকে পড়াতে চেয়ে বদলির আবেদন শিক্ষিকা বা শিক্ষকদের কাছ থেকে এসেছে এমনটা শোনা যায় না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications