অনন্তকাল কি জেল হেফাজতেই কাটাতে হবে! হতাশ পার্থ চট্টোপাধ্যায়ের প্রশ্ন আদালতে

কাতর আবেদনেও জামিন মেলেনি। হাতজোড় করে প্রার্থনা করেছিলেন প্রাক্তন মন্ত্রী দাপুটে শাসক নেতা পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু মন গলল না বিচারকের। পার্থের জামিন অধরাই থেকে গেল।

কাতর আবেদনেও জামিন মেলেনি। হাতজোড় করে প্রার্থনা করেছিলেন প্রাক্তন মন্ত্রী দাপুটে শাসক নেতা পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু মন গলল না বিচারকের। পার্থের জামিন অধরাই থেকে গেল। আর কাতর আবেদনের পরও বিচারকের নীরবতা দেখে তাঁর ক্ষোভ, অনন্তকাল কি হেফাজতেই থাকব নাকি? সিবিআই তদন্ত নিয়েও উষ্মা প্রকাশ করেন পার্থ।

অনন্তকাল কি জেল হেফাজতেই কটাতে হবে! হতাশ পার্থ চট্টোপাধ্যায়

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামিন চেয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন, তদন্তের অজুহাতে তাঁকে অনন্তকাল হেফাজতে রেখে দিতে চাইছে সিবিআই। সরাসরি সিবিআইয়ের বিরুদ্ধে আঙুল তুললেন তিনি। সিবিআই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত পৃথক একটি মামলায় সিবিআই ১৪ দিনের হেফাজতে চেয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে এ কথা বলেন পার্থ।

শুধু পার্থ চট্টোপাধ্যায়ই নন, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীও এদিন সরব হন সিবিআইয়ের বিরুদ্ধে। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী এদিন প্রশ্ন তোলেন, এই ১৪ দিনে আমার মক্কেলের বিরুদ্ধে কী পেলেন? আমার মক্কেলের বিরুদ্ধে কী পেলেন যে, আরও জেলে রাখার আবেদন করেছে তদন্তকারী সংস্থারা।

আদালতে এদিন পার্থবাবুর জামিনের আবেদন জানান আইনজীবীরা। আইনজীবীরা জানান, পার্থবাবুর বয়স হয়েছে। তাঁর শারীরিক অবস্থা খারাপ হচ্ছে। শীত পড়লে আরও খারাপ অবস্থা হতে পারে। তাই যে কোনও শর্তে তাঁকে জামিন দেওয়া হোক। এজলাসে হাতজোড় করে পার্থবাবু নিজেও বিচারককে বলেন, আমার শারীরিক অবস্থা খুব খারাপ। আমাকে জামিন দিন।

আগের দিন আদালতকে সিবিআই আইনজীবী জানিয়েছিলেন, তাঁর থেকে প্রতিদিনই নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। সেসব খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে জামিন দিলে সমস্যা হবে। এরপর আলিপুর আদালত সিবিআইকে জিজ্ঞাসা করে তদন্ত শেষ করতে আর কতদিন সময় লাগবে? সেই প্রশ্নের উত্তরে সিবিআই ৬ মাসের সময় লাগবে বলে জানায়। কিন্তু এই ১৪ দিনে কোনও কিছু বের হয়নি বলে দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী।

এদিনও পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। তাঁকে ২৮ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু পার্থ চট্টোপাধ্যায় নন, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সাতজনেরই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। সোমবার আদালতে জামিনের কাতর আবেদন জানিয়েছিলেন পার্থ, কিন্তু তা কর্ণপাত করল না আদালত।

গত ৩১ অক্টোবর আলিপুর আদালতে তোলার পর পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, আমার শরীর সায় দিচ্ছে না। রোজ রোজ আমার বিরুদ্ধে নতুন নতুন কেস দেওয়া হচ্ছে। আমাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিন। আমাকে আমার মতো করে বাঁচতে দিন। আমাকে জামিন দিন। পার্থ চট্টোপাধ্যায়ের সেই বার্তার পরও মন গলেনি বিচারকের। এবারও হাতজোড় করে শীত আসছে বলে আবেদন করলেও জামিনের আবেদন গ্রাহ্য করল না আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+