' নব জোয়ার জনজোয়ারে পরিণত হয়েছে' অভিষেকের কর্মসূচি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পার্থর

আদালতে ডোকার মুখে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি নিয়ে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়। একসময়ে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন নবজোয়ার কর্মসূচি জনজোয়ারে পরিণত হয়েছে। অভিষেকে নবজোয়ার কর্মসূচি ১০০ শতাংশ সফল।

এদিন পার্থ চট্টোপাধ্যায় আদালতে ঢোকার মুখে একটি কবিতার দুটি লাইন বলেন। সেই লাইনদুটি যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। তিনি বলেছেন, 'মসি লিপি দিলো তবুও শাকিলো না ছবি। অগ্নি দিল তবুও ঢাকিলো না সোনা।' দল তাঁকে বহিস্কার করলেও পার্থ চট্টোপাধ্যায় কিন্তু বারবার বুঝিয়ে দিয়েছেন তিনি এখনও দলের অনুগত।

 Partha Chatterjee

সোমবার ফের নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করা হয়। প্রিজন ভ্যান থেকে নামার সময় বেশ খোস মেজাজেই দেখা গিয়েছিল তাঁকে। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতেই কবিতার দুই লাইন আউড়ে গিলেন তিনি। সেই সঙ্গে আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন পার্থ চট্টোপাধ্যায়।

তিনি বারবার বুঝিয়ে দিয়েছেন দলের অনুগত তিনি। দল তাঁকে বহিষ্কার করলেও আজও তিনি দলের প্রতি অনুগত । এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কথা বলতে শোনা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। এমনকী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতবে বলেও মন্তব্য করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বারবার তিনি বুঝিয়ে দিয়েছেন দলের সঙ্গেই তিনি রয়েছেন।

 Partha Chatterjee

এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় আবার শুভেন্দু-সুজনরাও জড়িত রয়েছেন বলে দাবি করেছিলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য আজই আবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতির মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করা যায় বলেও মন্তব্য করেছেন বিচারপতি।

 Partha Chatterjee

প্রসঙ্গত উল্লেখ্য কুন্তল ঘোষ ইডির বিরুদ্ধে চাপ তৈরির অভিযোগ করেছিলেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন ইডি তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ তৈরি করছে। তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করার কথা বলেন। তারপরেই সিবিআই নোটিস ধরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যদিও তার আগেই সুপ্রিম কোর্টের রক্ষা কবচ নিয়ে ফেলেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+