অনিল বিশ্বাসের কন্যা অজন্তা ঠিক কোন দিকে, পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যে জল্পনা
যাঁর বাবার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) রাজনৈতিক বৈরিতা ছিল বিস্তর, তাঁরই লেখা কিনা প্রকাশিত হয়েছে তৃণমূলের (trinamool congress) মুখপত্রে। যা নিয়ে সারাদিনই সরগরম রাজ্য রাজনীতি। সিপিএম রাজ্যে শূন্য হল
যাঁর বাবার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) রাজনৈতিক বৈরিতা ছিল বিস্তর, তাঁরই লেখা কিনা প্রকাশিত হয়েছে তৃণমূলের (trinamool congress) মুখপত্রে। যা নিয়ে সারাদিনই সরগরম রাজ্য রাজনীতি। সিপিএম রাজ্যে শূন্য হলেও এদিন যাঁকে নিয়ে আলোচনা, সেই অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস (ajanta biswas) এখনও সিপিএম (cpim) সদস্য বলেই জানা গিয়েছে। ফলে পরিবর্তিত পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায়ের (partha chatterjee) মন্তব্যের পরে তাঁকে নিয়ে জল্পনা তীব্র হয়েছে।

জাগো বাংলায় অজন্তার প্রতিবেদন
২১ জুলাই থেকে প্রতিদিন প্রকাশিত হচ্ছে তৃণমূলের মুখপত্র জাগো বাংলা। এদিন সেই কাগজেই বঙ্গ রাজনীতিতে নারী শক্তি শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপিকা অজন্তা বিশ্বাস প্রাক স্বাধীনতা পর্ব থেকে সাম্প্রতিককালের রাজনীতিতে মহিলা রাজনীতিকদের অবস্থান প্রসঙ্গে একটি প্রতিবেদন লিখেছেন। যার দ্বিতীয় অংশ প্রকাশিত হতে চলেছে বৃহস্পতিবার।

অজন্তার অবস্থান নিয়ে জল্পনা
ফরে এদিন সকাল থেকেই সিপিএম-এর প্রাক্তন রাজ্য সম্পাদক তথা গণশক্তির প্রাক্তন সম্পাদক প্রাক্তন অনিল বিশ্বাসের কন্যা অজন্তাকে নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। বাম ছাত্র রাজনীতি করে আসা অজন্তাকে নিয়ে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়ায়। অনেকেই বলতে শুরু করেন, এবার তৃণমূলে নাম লেখাতে চলেছেন অজন্তাও। তবে এই ঘটনার আগে অনেকেই বলেন, যদি অনিল বিশ্বাস বেঁচে থাকতেন তাহলে রাজ্যে সিঙ্গুর-নন্দীগ্রামের মতো পরিস্থিতি তৈরি হত না, আর মমতা বন্দ্যোপাধ্যায়ও ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসতে পারতেন না।

পার্থ চট্টোপাধ্যায়ের তাৎপর্যপূর্ণ মন্তব্য
এদিন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিষয়টি নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে। তিনি বলেন, লেখার মধ্যেও রাজনীতি খোঁজার চেষ্টা হচ্ছে। তবে একইসঙ্গে তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে যাঁরা লড়াই করতে ইচ্ছুক, এটা তাঁদের একটা পদক্ষেপ। পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্য রাজনৈতিক ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

অজন্তার সাফাই
এব্যাপারে সরাসরি অজন্তা বিশ্বাসের মন্তব্য জানা না গেলেও, তিনি নাকি ঘনিষ্ঠমহলে দাবি করেছেন, তিনি জানতেন না, তাঁর এই লেখা জাগো বাংলায় ছাপা হবে। তাঁকে একটি পত্রিকায় প্রকাশ কথা বলে লেখাটি নেওয়া হয়েছিল।












Click it and Unblock the Notifications