বিএ কমিটির বৈঠকে আমন্ত্রণ জেলবন্দি পার্থকে! অধ্যক্ষ বললেন, আইন মেনেই এই কাজ

বিএ কমিটির বৈঠকে আমন্ত্রণ জেলবন্দি পার্থকে! অধ্যক্ষ বললেন, আইন মেনেই এই কাজ

বিএ কমিটি বা বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে আমন্ত্রণ জানানো হল 'জেলবন্দি' পার্থ চট্টোপাধ্যায়। আর তা নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। স্কুল সার্ভিস নিয়োগ মামলাতে রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। বেশ কয়েক মাস কেটে গিয়েছে আপাতত বর্ষীয়ান এই তৃণমূল নেতার ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার। আর জেলবন্দি থাকাকালীন বিধানসভার তরফে এই আমন্ত্রণ পত্র নেতার বাড়িতে পাঠানো হয়েছে বলে খবর।

পার্থকে আমন্ত্রণ ঘিরে বিতর্ক

পার্থকে আমন্ত্রণ ঘিরে বিতর্ক

জানা যাচ্ছে, আগামী ১২ সেপ্টেম্বর বিধানসভার বিজনেস অ্যাডভাইসরির বৈঠক রয়েছে। আর সেই বৈঠকেই উপস্থিত থাকতে বলেই এই আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে বলেই খবর। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাড়ির ঠিকানাতে এই আমন্ত্রণের চিঠি বিধানসভার তরফে গিয়েছে বলে জানা যাচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর থেকেই কার্যত দল পাশে নেই। ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। এমনকি মন্ত্রিত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে দাঁড়িয়ে কীভাবে আমন্ত্রণ? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

 আইন মেনেই তাঁকে এই আমন্ত্রণ

আইন মেনেই তাঁকে এই আমন্ত্রণ

যদিও এই বিষয়ে মুখ খুলেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, পার্থ চট্টোপাধ্যায় বিধায়ক হিসাবে এখনও রয়েছেন। পদ খারিজ হয়নি। এমনকি বিধানসভার বিএ কমিটির সদস্যপদেও এখনও জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন বলেও জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। শুধু পার্থবাবুই নয়, বিএ কমিটির অন্যান্য সদস্যদেরও ইতিমধ্যে আমন্ত্রণ পাঠানো হয়েছে বলেও দাবি অধ্যক্ষের। তাঁর দাবি, পার্থকে গ্রেফতারির কথা জানানো হলেও তাঁকে কোথায় রাখা হয়েছে সেই কথা চিঠি দিয়ে জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলে আইন মেনেই তাঁকে এই আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বদল হচ্ছে আসন

বদল হচ্ছে আসন

অন্যদিকে আগামী ১৪ তারিখ থেকে শুরু হয়েছে বিধানসভার বিশেষ অধিবেশন। সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের আসন বদল করা হচ্ছে বলে জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের আসনে বসতেন পার্থ। সেই আসন বদল করা হচ্ছে। আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ফিরহাদ হাকিম বসবেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, পাশাপাশি আসনে শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস বসবেন। কোনও একটি জায়গাতে পার্থ চট্টোপাধ্যায়ের জন্যে আসন সংরক্ষণ করা হবে বলেই খবর। তবে কোথায় করা হচ্ছে সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি বলেই খবর।

নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেফতার

নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেফতার

কলকাতা হাইকোর্টের নির্দেশে নিয়োগ কেলেঙ্কারির তদন্ত করছে সিবিআই। আর সেই মামলাতে ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যে তাঁকে জেরা করে একাধিক তথ্য পেয়েছেন কেন্দ্রীয় আধিকারিকরা। এমনকি বেশ কয়েকজন মিডলম্যানকেও গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। আর এর মধ্যেই বিধানসভার এই আমন্ত্রণ পত্র ঘিরে শুরু হয়েছে যাবতীয় বিতর্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+