ছত্রধরের তৃণমূলে যোগ দেওয়া সময়ের অপেক্ষা, বললেন পার্থ
ছত্রধরের তৃণমূলে যোগ দেওয়া সময়ের অপেক্ষা, বললেন পার্থ
ছত্রধর মাহাতোর তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া স্রেফ কিছু সময়ের অপেক্ষা বলে জানালেন রাজ্যের শিক্ষা মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শনিবার ঝাড়গ্রামে ঝুমুর মেলা উদ্বোধন করতে এসে রাজবাড়ী ট্যুরিস্ট কমপ্লেক্সে ছত্রধর মাহাতোর সঙ্গে একটি রুদ্ধ দ্বার বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়।

বৃহত্তর পরিবার
ছত্রধর মাহাতো দাবি করেছেন যে পার্থ চট্টোপাধ্যায় তাঁকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য বলেছেন। কিন্তু তিনি কিছুদিন সময় চেয়েছেন বলে জানিয়েছেন ছত্রধর। যদিও পার্থ চট্টোপাধ্যায় বলেন,' প্রায় এগারো বছর পর জেল থেকে বেরিয়ে আলো দেখছে ছত্রধর। ভালো করে আলো দেখুক। সব বুঝতে পারবে। ও যখন লালগড়ে আন্দোলন করত তখনও এসেছি। ও জেল থেকে ছাড়া পাওয়ার পর এদিন এখানে এসে তার সাথে সৌজন্য সাক্ষাত করলাম। কেমন আছে শরীর জানতে চাইলাম। প্রথম দিনেই তাকে দলে যোগ দিতে বলাটা কি ঠিক? রাজনীতিতে যোগ দেবে কি না সেটা ও নিজে ঠিক করুক। এত দিন পরে সে ঘরে ফিরেছে। কিছু দিন নিজের পরিবারের সঙ্গে কাটাক। আর আমরা তো বৃহত্তর পরিবার।'

জেলেই ভালো ছিলেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম এলে যে কটেজে থাকেন, সেই কটেজেই ছত্রধর ও তার স্ত্রীর সাথে পার্থ চট্টোপাধ্যায় ঘন্টা খানেকের ওপরে বৈঠক করেন। ছত্রধর মাহাতোর কথায়, তিনি পার্থ চট্টোপাধ্যায়কে জানিয়েছেন যে এলাকায় এত উন্নয়ন হয়েছে যে তিনি চেনা লালগড়কে চিনতে পারছেন না। জানিয়েছেন যে তার সঙ্গে দেখা করতে এত লোকজন আসছে যে তিনি নিজে চা খাওয়ার সময় পাচ্ছেন না। তার মাঝে মাঝে মনে হচ্ছে যে জেলেই ভালো ছিলেন ।

সময় চান
ছত্রধর মাহাতো জানিয়েছেন যে তাঁকে এখনই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে আহ্বান জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা দলের মহা সচিব পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু তিনি এই জন্য তিনি কিছু সময় চান বলে জানিয়েছেন ছত্রধর।

সবাই তৃণমূলে
উল্লেখ্য যে লালগড় আন্দোলনের সময়ে পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটি গঠন করে আন্দোলন করতেন ছত্রধর মাহাতোরা। সেই সময়ে মাওবাদীরা এই কমিটি গঠন করে বলে অভিযোগ। ওই সময়ে যারা পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির সঙ্গে ছিলেন তাদের অনেকেই এখন তৃণমূল কংগ্রেসে। সেই সময়ে ছত্রধর মাহাতোর ছায়াসঙ্গী শ্যামল মাহাতো এখন তৃণমূল কংগ্রেসের লালগড় এলাকার সভাপতি।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications