ঘটনার পুঙ্খানুপুঙ্খ ভিডিও দেখিয়ে দাবি, কে ভাঙল বিদ্যাসাগরের মূর্তি, প্রমাণ ছবিতেই

প্রচার চলছে ভোটের। সেই প্রচারেই আক্রান্ত কি না বিদ্যাসাগর! কিন্তু দায় কার? কার জন্য ভাঙল কলেজের বিদ্যাসাগরের মূর্তি? তার দায় কার, তা নিয়ে বিজেপি-তৃণমূল দুই দলের মধ্যে চলছে চাপানউতোর।

প্রচার চলছে ভোটের। সেই প্রচারেই আক্রান্ত কি না বিদ্যাসাগর! কিন্তু দায় কার? কার জন্য ভাঙল কলেজের বিদ্যাসাগরের মূর্তি? তার দায় কার, তা নিয়ে বিজেপি-তৃণমূল দুই দলের মধ্যে চলছে চাপানউতোর। কলকাতা থেকে দিল্লি সাংবাদিক বৈঠকে সরগরম হল আলোচনা। বিজেপি সভাপতি অমিতের শাহের সাংবাদিক বৈঠকের পর পাল্টা জবাব দিল তৃণমূল।

পুঙ্খানুপুঙ্খ ভিডিও দেখিয়ে দাবি, কে ভাঙল বিদ্যাসাগরের মূর্তি

তৃণমূলের তরফে দিল্লিতে ডেরেক ওব্রায়ান আর কলকাতায় শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ভিডিও দেখিয়ে প্রকৃত ঘটনা তুলে ধরলেন। কারা কলেজে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙল, তাঁর পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিলেন তৃণমূলের দুই নেতা। মঙ্গলবারের ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকটি ভিডিও ফুটেজ দেখিয়ে তাঁরা প্রশ্ন ছোঁড়েন, বিজেপি না হলে এই ঘৃণ্য কাজ কে করেছে!

ভিডিও ফুটেজ দেখিয়ে পার্থবাবু বলেন, গলায় গেরুয়া উত্তরীয় পরে, হাতে বিজেপি দলীয় পতাকা নিয়ে ওরা কারা কলেজে ঢুকছে প্রাচীর ডিঙিয়ে, কারা গেট ভাঙছে, কারা মূর্তি বের করে আছাড় মারছে। এই ছবি কি ভুল দেখাচ্ছে অমিতবাবু। জবাব দিতে হবে আপনাকেই। পার্থ চট্টোপাধ্যায় বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা বিদ্যাসাগর মতো মানিষীদের মূল্য বোঝে না। এই ঘটনা প্রমাণ করছে, বিজেপি ইতিহাস শেষ করতে চাইছে।

পার্থবাবু বলেন, এই ঘটনায় মানুষই উত্তর দেবেন। শুধু সময়ের অপেক্ষা। মানুষের উত্তর পেলেই সমস্ত লাফালাফি বন্ধ হয়ে যাবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা বিভাগ থেকে এই মূর্তির দায়িত্ব গ্রহণ করা হয়েছে। নির্বাচন বিধি জারি থাকলেও শিক্ষা দফতর থেকে এই ঘৃণ্য কাজের বিপরীতে দাঁড়িয়ে সমস্তরকম সাহায্য করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+