দিলীপ ঘোষ তো নিজের সিটেই হেরেছেন, তাঁর আবার নজর শুভেন্দুর সিটে, কটাক্ষ পার্থর
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিশানা করে জানিয়েছেন, এবার নন্দীগ্রামে হারবেন শুভেন্দু। তাই তিনি ঠিক করুন কোন কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবেন।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করে জানিয়েছেন, এবার নন্দীগ্রামে হারবেন শুভেন্দু। তাই তিনি ঠিক করুন কোন কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবেন। দিলীপের এই মন্তব্যের কড়া জবাব দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, আগে নিজের সিট বাঁচান দিলীপবাবু, তারপর শুভেন্দুর সিটে নজর দেবেন।

নিজের সিটেই হেরেছেন, আবার নজর শুভেন্দুর দিকে
দিলীপ নন্দীগ্রাম থেকে শুভেন্দুর বিরুদ্ধেতোপ দাগার পর হাওড়ার এক অনুষ্ঠান থেকে তার পাল্টা জবাব দেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, দিলীপবাবু তো শুভেন্দুকে আটকানোর জন্য খড়গপুরে নিজে দায়িত্ব নিয়েছিলেন। সিটটা বাঁচাতে পেরেছেন কি। পারেননি। নিজের সিটেই হেরেছেন। সেসব নিয়ে ভাবুন, তারপর শুভেন্দুকে দেখবেন।

উল্টো কচ্ছপ বলে তোপ দাগেন পার্থ
এদিন তিনি দিলীপ ঘোষকে উল্টো কচ্ছপ বলেও তোপ দাগেন। পার্থ বলেন, আমরা উল্টো কচ্ছপকে সোজা রতে যাব কেন! উল্টো কচ্ছপ শুধু হাত-পা ছোঁড়ে। কিছু করার নেই। সংবাদমাধ্যমকে দিয়ে তাঁকে উল্টে বসিয়ে দেওয়া হচ্ছে, যাতে আবার হাঁটতে পারে। নিজে হাঁটার কোনও ব্যবস্থা নেই।

শুভেন্দু অধিকারীকে একহাত নেন দিলীপ
শনিবার সিএএ-র সমর্থনে অভিনন্দন যাত্রায় মিছিল করে নন্দীগ্রামে ঢোকার চেষ্টা করেন দিলীপ ঘোষ। তাঁকে নন্দীগ্রাম ঢুকতে দেয়নি পুলি্শ। এরপরই গর্জে উঠে তিনি শুভেন্দু অধিকারীকে একহাত নেন। তিনি হুঙ্কার ছাড়েন, এবার নন্দীগ্রাম থেকে দাঁড়ালে হারবেন শুভেন্দু অধিকারী। তাই এখন থেকে তিনি ঠিক করে নিন কোথায় দাঁড়াবেন।

শুভেন্দু নন্দীগ্রাম থেকে এবার আর জিততে পারবেন না
দিলীপের কথায়, শুভেন্দু নন্দীগ্রাম থেকে এবার আর জিততে পারবেন না। তাঁর জামানত বাজেয়াপ্ত হবে। ভিত নড়ে গিয়েছে। তাই তিনি নন্দীগ্রামে ঢুকতে দিতে ভয় পাচ্ছেন আমাকে। তবে আজ ফিরে গেলেও আমি ফের নন্দীগ্রামে ঢুকব। দেখব তিনি কীভাবে আমাকে আটকাতে পারেন। নন্দীগ্রামে আর তৃণমূল নেই।












Click it and Unblock the Notifications