আগেই হোলি খেলেছেন নরেন্দ্র মোদী, করোনা ভাইরাসের ভয়ে রঙ না খেলা নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা পার্থর

আগেই হোলি খেলেছেন মোদী, করোনা ভাইরাসের ভয়ে রঙ না খেলা নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ পার্থর

ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় তিনি হোলিতে অংশ নেবেন না বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সিদ্ধান্তকে কটাক্ষ করতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, যে রক্তের হোলি খেলা তিনি দিল্লিতে খেলেছেন, তাতে আলাদা করে রং খেলার দরকার নেই।

হোলিতে অংশ নিচ্ছেন না, জানিয়েছিলেন প্রধানমন্ত্রী

হোলিতে অংশ নিচ্ছেন না, জানিয়েছিলেন প্রধানমন্ত্রী

ভারতে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। বিশেষজ্ঞরা ভিড় এড়িয়ে চলতে পরামর্শ দিচ্ছেন। বিষয়টি নিয়ে বুধবার টুইট করেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, বিশেষ্ঠদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত , এবার তিনি হোলি মিলন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না। তবে শুধু তিনিই নন, অমিত শাহও দোলের অনুষ্ঠানে যোগ দেবেন না বলে জানা গিয়েছে। দেশবাসীরা একসঙ্গে যাতে দোলের অনুষ্ঠানের অংশ না নেন, তারজন্যও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীকে আক্রমণ

প্রধানমন্ত্রীকে আক্রমণ

তবে করোনার জন্য প্রধানমন্ত্রী হোলিতে অংশ না নেওয়ার সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কটাক্ষ করে তিনি বলেছেন, যে রক্তের হোলি খেলা তিনি দিল্লিতে খেলেছেন, তাতে আলাদা করে রং খেলার দরকার নেই। তিনি কটাক্ষ করে আরও বলেন, দিল্লির গণহত্যা সংগঠিত করে তিনি লজ্জা পাননি। কিন্তু করোনা ভাইরাসের ভয়ে রং খেলছেন না সেটাই তো লজ্জার।

পুরুলিয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শিক্ষামন্ত্রী

পুরুলিয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শিক্ষামন্ত্রী

পুরুলিয়ার বিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উপলক্ষে সেখানে গিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানে তিনি জানান, রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে বিতর্ক নেই। আর যদি বিতর্ক থেকেও থাকে তাহলে তারা জানেন কীভাবে তাতে জল ঢেলে দিতে হয়। মন্তব্য করেছেন পার্থ চট্টোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীকে জঙ্গলমহল স্বীকৃতি সম্মান

মুখ্যমন্ত্রীকে জঙ্গলমহল স্বীকৃতি সম্মান

এদিনের সমাবর্তন অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীকে জঙ্গলমহল স্বীকৃতি সম্মান দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই জঙ্গলমহলের জেলাগুলি বদলে গিয়েছে। সেই কারণেই বিশ্ববিদ্যালয়ের তরফে এই সম্মান। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই পুরস্কার গ্রহণ করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+