Partha Chatterjee: 'বিনা বিচারে বন্দি', নিয়োগ দুর্নীতিতে গ্রেফতারির ১ বছর পার, শাপমুক্তি নিয়ে কী বললেন পার্থ

তাঁকে ছাড়াই কেটে গেল ২১ জুলাই। জেলে বসেই শুনেছেন নেতাদের কথা। দেখতে দেখতে এক বছর পার। সোমবার আদালতে ঢোকার মুখে আর নিজেকে ঠিক রাখতে পারেননি। সাংবাদিকদের দেখেই অভিযোগের সুরে বলেছেন বিনা বিচারেই এক বছর ধরে বন্দি করে রাখা হয়েছে তাঁকে।

গতবছর ২১ জুলাইয়ের ঠিক পরের দিন গোটা রাজ্যের নজরে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। রাতারাতি তাঁর ঘণিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি এবং ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা। থরে থরে সাজানো সেই টাকার ছবি এখনও জ্বল জ্বল করে মানুষের চোখে। দেখতে দেখতে এক বছর পার হয়ে গিয়েছে। যে কারণে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। তার কোনও কিছুই কিন্তু এখনও আদালতে প্রামাণ হয়নি।

Partha Chatterjee

ট্রায়ালের পর ট্রায়াল চলছে কেবল। এবং পার্থ চট্টোপাধ্যায়কে যতবারই টাকার কথা জানতে চাওয়া হয়েছে ততবারই পার্থ চট্টোপাধ্যায় দাবি করেেছন সেই টাকা তাঁর নয়। তাঁর বাড়িতেও কোনও টাকা উদ্ধার হয়নি। এই টাকা তাঁর ঘনিষ্ঠের বাড়িতে কীভাবে এলো তা নিয়েও তিনি কোনও কথা বলতে চাননি। এমনকী প্রকাশ্যে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে নিজের ঘনিষ্ঠতা নিয়েও কোনও কথা বলতে শোনা যায়নি পার্থ চট্টোপাধ্যায়কে।

তাঁর গ্রেফতারির পর দল তাঁকে মহিসচিবের পদ থেকে সরিয়ে দিয়েছে। মন্ত্রী পদ থেকেও তাঁকে সরানো হয়েছে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় নিজে বারবার নিজেকে দলের অনুগত বলে দাবি করে িগয়েছেন। পঞ্চায়েত ভোট, পুরসভা ভোট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি সব দিক দিয়েই পার্থ চট্টোপাধ্যায় দলের পাশে থাকার বার্তা দিয়েছেন। কিন্তু দল কি সত্যিই তার পাশে আছে সেটা এখনও প্রশ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+