তৃণমূলের আরও এক সাংসদ বিপথে! ঝুঁকি না নিয়ে আগাম বহিষ্কার ঘোষণা পার্থর
বাঁকুড়ার বিষ্ণুপুরের সাসংদ সৌমিত্র খাঁ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই আরও এক সাংসদকেও বহিষ্কারের সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস।
বাঁকুড়ার বিষ্ণুপুরের সাসংদ সৌমিত্র খাঁ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই আরও এক সাংসদকেও বহিষ্কারের সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। বুধবার তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন সৌমিত্র খানের পাশাপাশি অনুপম হাজরাকেও বহিষ্কার করা হচ্ছে। উভয়ের বিরুদ্ধেই দল বিরোধী কাজের অভিযোগ করেন তিনি।

পার্থ চট্টোপাধ্যায়ের কথায়, অনুপম হাজরা গত এক বছর ধরে সোশাল মিডিয়ায় দল বিরোধী নানা প্রচার করছিলেন। তার ভূমিকা দলের বিরুদ্ধে যাচ্ছিল। তারপর এদিন সৌমিত্র খান দল ছাড়ার পর তৃণমূল কংগ্রেস বোলপুরের সাংসদকে নিয়ে আর ঝুঁকি নিলেন না। অনুপম হাজরাকেও বহিষ্কার করে দলের অন্যান্য বিদ্রোহীদের বার্তা দিলেন দলের মহাসচিব।
Partha Chatterjee, TMC Secretary-General: Time and again Anupam Hazra (Lok Sabha MP from Bolpur) has done activities that don't match with the ideologies of the party. We have suspended him. (File pic: Anupam Hazra) pic.twitter.com/thrlNBg70h
— ANI (@ANI) January 9, 2019
সৌমিত্র খান যে এত বড় সিদ্ধান্ত নিতে চলেছেন তা আগাম অনুমান করতে পারেনি তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার ফেসবুক লাইভে সরব হওয়ার পর এদিন দিল্লিতে বিজেপিতে যোগদান করতে চলেছেন সৌমিত্র, তা জানার পরই তৃণমূল কড়া ব্যবস্থা নিয়ে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেন পার্থ চট্টোপাধ্যায়।












Click it and Unblock the Notifications