ট্রাস্টের মাধ্যমে টাকা তছরুপ থেকে একাধিক অভিযোগ! জেল হেফাজতের নির্দেশ পার্থ-অর্পিতার

ট্রাস্টের মাধ্যমে টাকা তছরুপ থেকে একাধিক অভিযোগ! জেল হেফাজতের নির্দেশ পার্থ-অর্পিতার

পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আজ বৃহস্পতিবার সিবিআই আদালতে তোলা হয় দুজনকেই। এর আগে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। এদিন ফের একবার জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩১ অগাস্ট পর্যন্ত পার্থ এবং বান্ধবী অর্পিতার জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। একও সঙ্গে রাজ্যের প্রাক্তনমন্ত্রীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

ইডির তরফে একাধিক অভিযোগ

ইডির তরফে একাধিক অভিযোগ

আজ বৃহস্পতিবার মামলার শুনানিতে ইডির তরফে একাধিক অভিযোগ তোলা হয়। পাশাপাশি পার্থবাবুকে প্রভাবশালী হিসাবেও ব্যাখ্যা করেন ইডির আইনজীবীরা। এই প্রসঙ্গে ইডির আইনজীবীরা জানান, বুধবার জেলের মধ্যে বয়ানের কাগজ পার্থবাবুকে সই করাতে গেলে তা ছিঁড়ে ফেলে দেন। মূলত জীবন বীমা সংক্রান্ত বেশ কিছু তথ্য পান ইডির আধিকারিকরা। এই বিষয়ে জেরা করতেই বুধবার জেলে যান তদন্তকারীরা। আর সেই সময়েই এই ঘটনা ঘটেছে বলে দাবি ইডির। আর তা বলতে গিয়েই তদন্তকারীদের দাবি, পার্থবাবু প্রভাবশালী বলে জেলের মধ্যে এই ঘটনা ঘটাচ্ছেন।

বিমার প্রিমিয়াম পার্থ চট্টোপাধ্যায় দিতেন

বিমার প্রিমিয়াম পার্থ চট্টোপাধ্যায় দিতেন

অন্যদিকে এদিন আদালতের শুনানিতে চাঞ্চল্যকর দাবি করেন ইডির আইনজীবীরা। জানান, অর্পিতার নামে একাধিক এলআইসি পাওয়া গিয়েছে। আর সেই সমস্ত বিমার প্রিমিয়াম পার্থ চট্টোপাধ্যায় দিতেন বলেও তথ্য রয়েছে বলে দাবি ইডির। ফোন থেকে এই সংক্রান্ত তথ্য পাওয়া গিয়েছে বলেও দাবি আইনজীবীরা। তদন্তকারীদের দাবি, প্রিমিয়াম দেওয়ার মেসেজ কিংবা ফোন সবটাই আসত পার্থের কাছে। ফলে অর্পিতার নামে এলআইসি থাকলেও সবটাই নিয়ন্ত্রণ প্রাক্তন তৃণমূল নেতার মুখএই ছিল বলে দাবি আইনজীবীর।

ট্রাস্টের মাধ্যমে টাকা তছরুপ

ট্রাস্টের মাধ্যমে টাকা তছরুপ

শুধু তাই নয়, এদিন আদালতে আরও একটি বিস্ফোরক দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আইনজীবীর দাবি, পার্থের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে একটি ট্রাস্টের সন্ধান পাওয়া গিয়েছে। আর সেই ট্রাস্টের নামে একটি স্কুল তৈরি হয়েছে। এই ট্রাস্টের মাধ্যমে টাকা তছরুপ করা হত বলেও দাবি করেছে ইডি। ওই স্কুলের অ্যাকাউন্ট খতিয়ে দেখা হবে বলেও দাবি ইডির আইনজীবীদের।

বেশ কিছু সম্পত্তির খোঁজ

একাধিক ভুয়ো সংস্থার খোঁজ পাওয়া গিয়েছে বলেও এদিন আদালতে দাবি করেন ইডির আইনজীবী। এমনকি আরও বেশ কিছু সম্পত্তির খোঁজ মিলেছে বলেও এদিন দাবি করা হয়েছে আইনজীবীর তরফে। পাশাপাশি পার্থ এবং অর্পিতার নামে একটি বিলাসবহুল ফার্ম হাউসের খোঁজ মিলেছে বলেও দাবি ইডির আইনজীবী। তবে এদিন পার্থের তরফে জামিনের আবেদন জানানো হয়। শারীরিক অবস্থার কথা তুলে জামিন চাওয়া হয়। কিন্তু তা খারিজ করে জেল হেফাজিতের নির্দেশ বিশেষ আদালতের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+