নদিয়ায় বিধায়ক-খুনে ‘নাটের গুরু’দের কাঠগড়ায় তুললেন পার্থ, নিশানায় বিজেপি

নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় অবিলম্বে নাটের গুরুদের গ্রেফতারের আর্জি জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় অবিলম্বে নাটের গুরুদের গ্রেফতারের আর্জি জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, আমি প্রশাসনকে বলব, এতদিন যাঁরা প্ররোচনা দিয়েছেন এলাকায় গিয়ে, অবিলম্বে তাঁদের গ্রেফতার করতে হবে। বিধায়কের পরিবারকে সুবিচার দিতে হবে।

নদিয়ায় বিধায়ক-খুনে ‘নাটের গুরু’দের কাঠগড়ায় তুললেন পার্থ

তৃণমূলের মহাসচিব বলেন, এই ঘটনায় আমি বাকরুদ্ধ। সত্যজিৎ আমার খুব ছিল। কয়েকজদিন আগেই আমারা বাড়িতে এসেছিল। এলাকাতেও সে বেশ জনপ্রিয় ছিল। তাঁকে পরিকল্পনা করে খুন করা হল। সদ্য যাঁরা বিজেপিতে গিয়েছেন, এটা তাঁদেরই কারও কাজ। যাঁরা এর পিছনে মদত দিচ্ছে, তাঁদের শাস্তির ব্যবস্থা করতে হবে।

পার্থবাবুর অভিযোগ, লোকসভার আগে রাজ্যজুড়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। আন্দোলনের নামে খুনের রাজনীতি করছে। সত্যজিতকে খুন করে ওরা পসার জমাতে চাইছে। মানুষ তার উত্তর দেবে। একজোট হয়ে বিজেপির ঘৃণ্য খুনের রাজনীতি, ভাইয়ে-ভাইয়ে হিংসার রাজনীতি রুখে দেবে।

উল্লেখ্য, নিজের নির্বাচনী ক্ষেত্রে সরস্বতী পুজোর অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সত্যজিৎ। সেখানেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে নৃশংসভাবে খুন করা হয় তৃণমূল বিধায়ককে। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+