ভেঙে পড়ল ফরাক্কার নির্মীয়মাণ ব্রিজের একাংশ, আহত ৭ শ্রমিক
ভেঙে পড়ল ফরাক্কার নির্মীয়মাণ ব্রিজের একাংশ। গুরুতর আহত হয়েছেন সাতজন শ্রমিক। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক।
ভেঙে পড়ল ফরাক্কার নির্মীয়মাণ ব্রিজের একাংশ। গুরুতর আহত হয়েছেন সাতজন শ্রমিক। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক। সকলকেই মালদহ মেডিেকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৈষ্ণবনগর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

রবিবার সন্ধেয় কাজ চলাকালীনই হঠাৎ করেই ভেঙে পড়ে ফরাক্কা ব্রিজের কিছু অংশ। সিমেন্টের ভারি চাঙরের নীচে চাপা পড়ে যান কর্মরত সাত শ্রমিক। তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বৈষ্ণবনগর থানার পুলিসের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছে তারা।
আর কেউ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। কীকরে এই দুর্ঘটনা ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। দক্ষিণ ভারতের একটি সংস্থা ব্রিজটি নির্মাণ করছে তাদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। ঠিকাদার সংস্থার কোনও গাফিলতি রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications