বীরভূম: পুরুষবর্জিত দরবারপুরে উদ্ধার দেহাংশ, কান পাতলেই পুলিশের বুটের আওয়াজ

বীরভূমের বালি খাদানের দখল নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব কেড়ে নিয়েছে আট-আটটি প্রাণ। শনিবার প্লাস্টিকে মোড়া একটি দেহাংশ উদ্ধার হয়েছে দরবারপুরের জমি থেকে।

বীরভূম, ২২ এপ্রিল : বীরভূমের বালি খাদানের দখল নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব কেড়ে নিয়েছে আট-আটটি প্রাণ। এই তালিকায় যুক্ত হল আরও একটি নাম। শনিবার প্লাস্টিকে মোড়া একটি দেহাংশ উদ্ধার হয়েছে দরবারপুরের জমি থেকে। পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে, আরও দেহ উদ্ধার হতে পারে। তল্লাশি চলছে। বোমা-গুলি উদ্ধার করা হয়েছে এলাকা থেকে। এলাকায় টহলদারি চালাচ্ছে র‍্যাফ ও পুলিশের। এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত থেকেই পুরুষবর্জিত বীরভূমের দরবারপুর থমথম করছে।

বীরভূম: পুরুষবর্জিত দরবারপুরে উদ্ধার দেহাংশ, কান পাতলেই পুলিশের বুটের আওয়াজ

হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে দু'জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এদিন ঘটনাস্থলে এসেছে বম্ব স্কোয়াডও। কী ধরনের বোমা ফেটেছিল, যার বীভৎসতায় এতগুলি প্রাণ চলে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। আরও এই ধরনের বোমা এলাকায় রয়েছে কি না তল্লাশি চালাচ্ছে পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা। এই কাজে সহযোগিতা করছে সিআইডি-র একটি বিশেষ টিম। ফরেনসিক টিমও যাচ্ছে ঘটনাস্থলে।

ময়ূরাক্ষীর বালি বিবাদ নিয়ে এখন বীরভূম থমথমে হয়ে আছে। শুক্রবার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষের জেরে উত্তপ্ত ছিল, শনিবার সকাল থেকেই অদ্ভূত নিস্তব্ধতা বিরাজ করছে। গত রাত থেকেই গ্রেফতারির ভয়ে কোনও পুরুষ গ্রামে নেই। গ্রাম ছেড়ে পালিয়েছে সবাই। গোটা গ্রামে এখন শুধু পুলিশ ও র‍্যাফের বুটের আওয়াজ। সেইসঙ্গে জারি আছে রাজনৈতিক চাপানউতোর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+