Parliament Security Breach: সংসদ কাণ্ডের জের! বিধানসভায় জারি নয়া বিধিনিষেধ, বিধায়কদের মানতে হবে এই নিয়ম
সংসদে স্প্রে কাণ্ডের পরে এবার বিধানসভায় নিরাপত্তায বাড়তি নজর। রাজ্য বিধানসভাতেও প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। বিধানসভার স্প্রিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই নিেয় বৃহস্পতিবার একটি বৈঠক করেছেন।
বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিধানসভায় প্রবেশের ক্ষেত্রেও অতিরিক্ত কিছু সাবধানতা অবলম্বন করা হবে। বিধায়কদের জন্যও তৈরি করা হবে বিশেষ আইকার্ড়। অর্থাৎ সচিত্র পরিচয় পত্র। সেই সঙ্গে বিধায়কদের সঙ্গে তাঁর দফতরের কোনও কর্মী এবং পরিচিত বা আত্মীয় এক গাড়িতে প্রবেশ করতে পারবেন না।

বিধানসভার সব গেটে বসানো হবে ওয়েব ক্যামেরা। সেই ওয়েব ক্যামে ধরা পড়বে যাঁরা বিধানসভায় ঢুকছেন তাঁদের সকলের ছবি। বিধানসভার পশ্চিম গেট কেবলমাত্র ভিডিটরসদের প্রবেশের জন্য বরাদ্দ থাকবে। সচিত্র পরিচয় পত্র ছাড়া বিধানসভার কর্মী , বিধায়ক, সাংবাদিক কেউ প্রবেশ করতে পারবেন না।
সেই সঙ্গে ভিজিটরস স্লিপের সময় কমিয়ে ২ ঘণ্টা করা হয়েছে। অর্থাৎ ভিজিটরস পাস নিয়ে ২ ঘণ্টার বেশি ভিজিটরসরা থাকতে পারবেন না। ২ ঘণ্টার বেশি সময় ভিজিটরস পাস নিয়ে থাকলে তাঁকে পুলিশি জেরার মুখে পড়তে হবে। কোনও বিধানসভার সদস্যের গাড়িতে বিধানসভা স্টিকার না থাকলে সেই গাড়িকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। বিধায়ককেও গাড়ি বাইরে রেখে ঢুকতে হবে। এমনকী তাঁর সহকারী তাঁর গাড়িতে থাকতে পারবেন না।
সংসসে গতকাল স্প্রে কাণ্ডের পরে যেমন ভিজিটরস পাস বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই গাফিলতির অভিযোগে ৭ জন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। বিজেপি সাংসদের পাস িনয়ে ২ আগন্তুস সংসদের ভেতরে প্রবেশ করেছিলেন।












Click it and Unblock the Notifications