কাদেরকে পালাতে সাহায্য করেছিলেন এক টলিউড অভিনেত্রী?
কলকাতা, ৩০ সেপ্টেম্বর : প্রায় সাড়ে চার বছর পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত কাদের খান। দীর্ঘ এই সময় ধরে পালিয়ে পালিয়ে বেড়ালেও শেষ অঙ্কটা মেলাতে পারল না কাদের। কিন্তু কী করে কাদের মদতে এতদিন পালিয়ে বেড়াচ্ছিল সে? উত্তরে চাঞ্চল্যকর তথ্য পুলিশকে জানাল সে।[সাড়ে চার বছর পর পার্কস্ট্রিট গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত কাদের ও তার সহযোগী আলি গ্রেফতার]
কলকাতা থেকে পালানোর সময় এক টলিউড অভিনেত্রী তাকে সাহায্য করেছিল বলে গোয়ান্দাদের জানিয়েছে কাদের। ২০১২ সালের ৫ ফেব্রুয়ারির ঘটনার তিনদিন পরই সে বিহারে পালিয়ে গিয়েছিল। সেখান একমাস থাকার পর নেপালে গা ঢাকা দেয়। কলকাতা থেকেই মুম্বইয়ে এক বন্ধুর বাড়িতে কাদের ও আলির থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন ওই অভিনেত্রী। যদিও পরে ওই বন্ধুর আপত্তির কারণে মুম্বই ছাড়তে বাধ্য হয়েছিল কাদের ও তার সাগরেদ আলি। [পার্কস্ট্রিট গণধর্ষণকাণ্ডে সাজাপ্রাপ্ত নাসের ঘটনাস্থলেই ছিল না, চাঞ্চল্যকর স্বীকারোক্তি কাদেরের]

এখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে কে এই অভিনেত্রী? তবে কি কাদেরের ইঙ্গিত প্রাক্তন বান্ধহী নুসরৎ জাহানেরই দিকে? আবারও একবার পার্ক স্ট্রিট কাণ্ডে নাম জড়াতে চলেছে টলিউডের জনপ্রিয় অভিনেত্রীনুসরত জাহানের নাম?
প্রসঙ্গত, পার্কস্ট্রিট ঘটনার পরই এই মামলায় নাম জড়িয়েছিল অভিনেত্রী নুসরতের। পুলিশের কাছে সত্য গোপনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ঘটনার পর থেকে কাদের সঙ্গে তার দেখা হয়নি এমনকী ফোনও কথা হয়নি বলে জানিয়েছিলেন নুসরৎ। অথচ পুলিশ দাবি ১৮ ফেব্রুয়ারি দুপুর থেকে ১৯ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত নুসরৎ কাদেরের সঙ্গেই মুম্বইয়ের একটি হোটেলে ছিলেন।

পুলিশ এও জানিয়েছিল, কলকাতা থেকে পালিয়ে যাওয়ার পর কাদের কোথায় যাচ্ছিল, কোথায় গা ঢাকা দিয়ে থাকছিল সবই জানতেন নুসরত। তবে নুসরত তা অস্বীকার করেছিলেন এবং তদন্তে পুলিশকে সবরকম সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টা থিতিয়ে পড়েছিল। নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন নুসরত। কিন্তু কাদেরের এই বয়ান কী নতুন করে নুসরতের জন্য সমস্যা তৈরি করবে?
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications