পরপর কন্যা সন্তান! দম্পতি যা ‘কীর্তি’ করল লজ্জায় মুখ লোকানোর জায়গা পাবেন না
আবার কন্যা সন্তান। পর পর দুই কন্যা সন্তান হওয়ায় শিশু সন্তানকে ‘খুন’ করার অভিযোগ উঠল বাবা ও মায়ের বিরুদ্ধে। শুধু ‘খুন’ করেই ক্ষান্ত নয় গুণধর বাবা-মা, তারা নিজের শিশু সন্তানের দেহ লোপাট করে দিল!
আবার কন্যা সন্তান। পর পর দুই কন্যা সন্তান হওয়ায় শিশু সন্তানকে 'খুন' করার অভিযোগ উঠল বাবা ও মায়ের বিরুদ্ধে। শুধু 'খুন' করেই ক্ষান্ত নয় গুণধর বাবা-মা, তারা নিজের শিশু সন্তানের দেহ বাড়ির কাছে খালের ধারে পুতে লোপাটের চেষ্টাও করে। নির্মম-নিষ্ঠুর এই ঘটনা দক্ষিণ বারাসতের উত্তর কালিকাপুরে।

কাকপক্ষীতে যাতে টের না পায়, রাতের অন্ধকারে এই কাজ সেরেছিল তারা, কিন্তু বাবা-মায়ের নিষ্ঠুর কীর্তিকলাপ ফাঁস হয়ে গেল অচিরেই। সঞ্জয় মণ্ডল ও মাধবী মণ্ডলের শিশু সন্তানের জন্ম হয়েছিল মাত্র ১৮ দিন আগে। জন্মের কয়েকদিন পরই শিশুটির নিউমোনিয়া হয়। তাকে কোনও চিকিৎসা না দিয়ে ফেলে রাখা হয় বলে অভিযোগ।
নিউমোনিয়াতে ভুগলেও শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়নি। কার্যত খুন করা হয় শিশুটিকে। শিশুটির মৃত্যুর পর সবার অলক্ষ্যে তার দেহ লোপাটের চেষ্টা করা হয়। বাড়ির পাশেই খালের পাড়ে পুতে দেওয়া হয় তাকে। এদিন দুর্গন্ধ বের হতে থাকে খালের ধার থেকে। সন্দেহ হয় স্থানীয়দের।
তারপর আরও সন্দেহ দানা বাঁধে শিশুটির কোনও আওয়াজ না পেয়ে। বেশ কয়েকদিন ধরেই প্রতিবেশীরা কেউ শিশুটির সাড়া পাননি। এরপরই গ্রামের লোকেরা চেপে ধরেন সঞ্জয়-মাধবীকে। অনেক জেদাজেদির পর সব ঘটনা খুলে বলে তারা। খবর দেওয়া হয় জয়নগর থানায়। পুলিশ এসে দেহ তুলে ময়নাতদন্তে পাঠিয়েছে। বাড়ি ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত বাবা-মা।












Click it and Unblock the Notifications