পার্সেল ফেটে বোমাতঙ্ক ছড়ায় শিলিগুড়িতে

পার্সেল ফেটে বোমাতঙ্ক ছড়ায় শিলিগুড়িতে

ভরদুপুরে শিলিগুড়ির চম্পাসারি সংলগ্ন প্রধাননগর পোস্ট অফিসে একটি পার্সেল ফেটে যাওয়ার ফলে বোমাতঙ্ক ছড়িবে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিক এবং ঘটনাস্থলে এসে পৌঁছয় ডগ স্কোয়াডও।

পার্সেল ফেটে বোমাতঙ্ক ছড়ায় শিলিগুড়িতে

পোস্ট অফিস সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিনও সব পার্সেল গুলো বাছাই করা হচ্ছিল নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। হঠাৎই একটি পার্সেল ফেটে যায়। তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই। এরপরই বিষয়টি জানানো হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। পার্সেলে কি ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, প্রত্যেকটি পার্সেল মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হচ্ছে। এটি কি কারণে ফাটলো তাও খতিয়ে দেখা হচ্ছে। তার মধ্যে কি ছিল, সবটাই তদন্তাধীন।

ঘটনা প্রসঙ্গে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিটি(ওয়েস্ট) কুনওয়ার ভূষণ সিং বলেন, 'পার্সেলটি অমৃতসর থেকে এসেছিল। যিনি পার্সেল নিতে এসেছিলেন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিআইডি বোম্ব স্কোয়াড টিমকেও ডাকা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+