ঝাঁপ ফেলল নৈহাটির কাগজকল, পুজোতে কর্মহীন ৫৫০ জন

ইন্ডিয়ান পাল্প অ্যান্ড পেপার মিল নৈহাটির একটি বিখ্যাত কারখানা। নানা ধরনের কাগজ তৈরি হত এখানে। গতবার পুজোয় শ্রমিকদের ৮০০ টাকা করে বোনাস দেয় কর্তৃপক্ষ। এ বার তা বাড়িয়ে দু'হাজার টাকা করার দাবি তোলেন শ্রমিকরা। এ নিয়ে বচসা বেধে যায় কর্তৃপক্ষের সঙ্গে। অনড় শ্রমিকরা আন্দোলন শুরু করেন। এর জেরে কর্তৃপক্ষ রবিবার অর্থাৎ চতুর্থীর সকালে কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয়।
কারখানা বন্ধ হওয়ায় শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, অতিরিক্ত সময় খাটিয়ে নেওয়া হলেও অতিরিক্ত টাকা দেওয়া হত না। বারবার বলেও সুরাহা হয়নি। বোনাস চাওয়ায় সেই দাবিও খারিজ করে দেয় মালিকপক্ষ। কারখানা বন্ধ হওয়ায় ৫৫০টি শ্রমিক পরিবার এ বার অন্ধকারেই কাটাবে পুজো।












Click it and Unblock the Notifications