Panihati: দুর্গাপুজোয় শম্ভু খুনে দশ বছর পর সাজা ঘোষণা, শিবরাত্রির আগে ‘যাবজ্জীবন’ তৃণমূূল কাউন্সিলর তারকের

TMC Councilor: সোদপুরে গণপিটুনিতে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল পানিহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর তারক গুহকে। ১১ বছর আগে ২০১৪ সালের ওই পিটিয়ে খুনের মামলায় দোষী সাব্যস্ত তৃণমূল কাউন্সিলর-সহ ৫ জন। তারক গুহ, নেপাল গুহ, জয়দেব মুখোপাধ্যায়, শ্যামল দাস ও হরিপদ সরকারকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত।

এছাড়াও পাঁচ আসামীকে ১০ হাজার টাকা করে জরিমানাও করেছে আদালত। সেই জরিমানার টাকা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের সাজা শুনিয়েছে ব্যারাকপুর কোর্ট। ২০১৪ সালে গণপিটুনিতে হত্যা মামলায় দীর্ঘ ১১ বছর পর সাজা ঘোষণা করল আদালত। পানিহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহকে যাবজ্জীবনের সাজা শোনাল আদালত।

court

২০১৪ সালে ২৫ সেপ্টেম্বরের ঘটনা। পানিহাটিতে পেশায় মাছ ব্যবসায়ী শম্ভু চক্রবর্তীকে পিটিয়ে খুন করা হয়। ২০১৪ সালে দুর্গাপুজোর সময় পানিহাটির গান্ধীনগর এলাকায় চুরির অপবাদ দিয়ে দুর্গা মণ্ডপে বেঁধে পিটিয়ে খুন করা হয় তাঁকে। ঘটনায় তৃণমূল নেতা তারক ঘোষ-সহ দশ জনের বিরুদ্ধে খড়দহ থানায় অভিযোগ দায়ের হয়েছিল। গোটা ঘটনায় পানিহাটিতে তৃণমূলের অন্দরে শোরগোল পড়ে যায়।

অভিযোগ পেয়ে খুনের মামলা দায়ের করে পুলিশ। এদের মধ্যে এখনও ২ জন ফেরার। বাকি ৮ জনের মধ্যে ৩ জনকে বেকসুর খালাস করেছে আদালত। বাকি ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত। ২০২২ সালে তৃণমূলের টিকিটে পানিহাটি পুরসভার কাউন্সিলর হন তারক গুহ। টাকার বিনিময়ে তারকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ করেন নিহত শম্ভু চক্রবর্তীর ছেলে।

২০১৪ সালের দুর্গাপুজোর সময় বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয় শম্ভুকে। অকথ্য অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। প্রথমে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল ও পরে আরজি করে নিয়ে যাওয়া হয় তাঁকে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। কিন্তু পরে ফের সমস্যা দেখা দেওয়ায় সাগর দত্ত মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+