Panchayet Election 2023: হটস্পট ভাঙড়, অভিষেকের কর্মসূচির মাঝেই নওশাদের নেতৃত্বে আজ মেগা টার্গেট ISF-র

ভাঙড়ে তুমুল উত্তেজনা মনোনয়ন জমাকে কেন্দ্র করে। মঙ্গলবার আরও উত্তপ্ত হতে চলেছে পরিস্থিতি। একদিকে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি আরেক দিকে নওশাদ সিদ্দিকির মেগা ব়্যালি। আজ ১০ হাজার কর্মী সমর্থককে নিয়ে নওশাদ সিদ্দিকি মিছিল করে মনোনয়ন জমা দিতে যাবেন দলীয় প্রার্থীদের।

গত কয়েকদিন ধরেই মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। ভাঙড়ে গুলি চালানোর অভিযোগ পর্যন্ত উঠেছে। আইএসএফ প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন আইএসএফ কর্মীরা। তাঁদের বিডিও অফিসে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

image nawshad siddiqi in a meeting

জেলায় জেলায় বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হচ্ছে। পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। ভাঙড়ে গতকাল বোমাবাজি করা হয় বলে অভিযোগ। আইএসএফ কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

শেষে ময়দানে নেমেছেন আইএসএফ সুপ্রিমো নওশাদ সিদ্দিকি। মঙ্গলবার প্রায় ১০ হাজার কর্মী সমর্থককে নিয়ে দলীয় প্রার্থীদের নিয়ে মনোয়ন জমা দিতে যাবেন বলে মেটা টার্গেট নিয়েছেন নওশাদ। আজ সকালেও উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে। বোমাবাজির অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ।

image of nawshad siddiqi

এদিকে আজই আবার ভাঙড়ে নবজোয়ার কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিকেলে কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিকেলে ভাঙড়ে আসবেন তিনি। অভিষেকের কর্মসূচির মাঝে নওশাদের মনোনয়ন জমার মেগা ব়্যালি ঘিরে উত্তেজনা রয়েছে ভাঙড়ে। দুপুরের পর থেকে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে ভাঙড়ে। যদিও পুলিশ এই নিয়ে সতর্ক রয়েছে।

ভাঙড়ে আইএসএফের প্রার্থী এবং কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে ভাঙড়ে। বিডিও অফিসের সামনে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের সামনেই বোমাবাজি করা হচ্ছে বলে অভিযোগ। পুলিশ কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ করা হয়েছে। একজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। আইএসএফ কর্মীরা অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা বোমাবাজি চালাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+