যাঁকে সামনে রেখে দিলীপের লড়াই, তিনিই দিলেন 'ধাক্কা'! বিপাকে মোদীর দল
দলবদল করলেন পূর্ব মেদিনীপুরের ময়নার শ্রীরামপুর একনম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান।
দলবদল করলেন পূর্ব মেদিনীপুরের ময়নার শ্রীরামপুর একনম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান। বুধবার সন্ধেয় তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন মঞ্জু বেরা। প্রসঙ্গত, এই ময়নায় দাঁড়িয়েই দিলীপ ঘোষ পূর্ব মেদিনীপুর থেকে তৃণমূলকে হঠানোর হুঙ্কার দিয়েছিলেন।

পঞ্চায়েত ভোটে বোর্ড গঠনের পর থেকেই এলাকা দখলকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ময়না। পঞ্চায়েত প্রধান মঞ্জু বেরাকে সামনে রেখেই এলাকায় শক্তি বাড়াচ্ছিল বিজেপি। এবার তাতেই ধাক্কা খেল বিজেপি। বুধবার সন্ধেয় বিজেপির এই প্রধানের তৃণমূলের যোগদানে অবাক স্থানীয় রাজনৈতিক মহল।
দলত্যাগী নেত্রী জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই এই দলবদল। যদিও বিজেপির অভিযোগ, ভয় ও হুমকির জেরে দলবদলে বাধ্য হয়েছেন ময়নার পঞ্চায়েত প্রধান।












Click it and Unblock the Notifications