Panchayat Election Results 2023: ফলাফলের দিনেও 'ডায়মন্ডহারবার মডেল'! গণনা বন্ধ করার দাবি শুভেন্দু অধিকারীর
নির্বাচন ঘোষণার পর থেকে যে অশান্তি শুরু হয়েছিল, তা বজায় থাকল নির্বাচনের ফল ঘোষণার দিনেও। সকাল থেকে বিভিন্ন গণনা কেন্দ্র থেকে বিরোধী এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। কোনও কোনও জায়গায় পুলিশ অতি সক্রিয় হয়ে শাসকদলকে সাহায্য করছে বলেও অভিযোগ বিরোধীদের। যা নিয়ে কটাক্ষ বিরোধী দলনেতার।
এদিন সকালে তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, গণনার দিনেও ডায়মন্ডহারবার মডেল পুরোদমে চলেছে। তিনি অভিযোগ করেছেন, তৃণমূলের গুণ্ডারা বিজেপির কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের বাধা দিয়ে নির্বাচনে চুরির করার শেষ চেষ্টা চালি যাচ্ছে।

তৃণমূল এই চেষ্টা করে যাচ্ছে, যাতে গণনা কেন্দ্রগুলিতে অন্য বিরোধী দলের এজেন্টরা যাতে ঢুকতে না পারে। গণনা কেন্দ্রে ১ থেকে ২ কিমি দূর থেকেই বিরোধী এজেন্টদের সেখানে যেতে নিষেধ করা হচ্ছে। কাউন্টিং এজেন্টদের ভয় দেখা বোমা নিক্ষেপ করা হচ্ছে। এছাড়াও তাঁদের মারধর করার পাশাপাশি, কাউকে কাউকে অপহরণও করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন, কাউন্টিং এজেন্ট এবং প্রার্থীদের ঢুকতে দেওয়া হয়নি বিভিন্ন জায়গায়। এর মধ্যে রয়েছে ডায়মন্ডহারবারের ফরিক চাঁদ কলেজ, কেশপুর কলেজ, গলসি, কাটোয়া, আমতা, বাগনান, বারাবনি, কীর্নাহার এবং অন্য বেশ কয়েকটি গণনা কেন্দ্রে।
The "Diamond Harbour Model" is in full swing on the Counting Day also. TMC goons are making the last desperate attempt to steal the Elections by obstructing the Counting Agents & Candidates of @BJP4Bengal and other opposition political parties from entering the Counting Hall.… pic.twitter.com/04WOGw4vHv
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 11, 2023
একইসঙ্গে শুভেন্দু অধিকারী রাজ্য নির্বাচন কমিশনের কাছে গণনা বন্ধ করার দাবি করেছেন। সেখানে তিনি বলেছেন, সব বিরোধী এজেন্ট এবং প্রার্থীরা যাতে গণনা কেন্দ্রে ঢুকতে পারে, তা নিশ্চিত করতে হবে। বিরোধী এজেন্ট এবং প্রার্থীরা পৌঁছলেই গণনা প্রক্রিয়া শুরুর দাবি তিনি করেছেন।












Click it and Unblock the Notifications