Panchayat Election Results 2023: বড় জা'কে ১৭ ভোটে হারালেন চক্রবর্তীর বাড়ির পুনম! শুভেচ্ছাবার্তা মিমির
West Bengal Panchayat Election Results 2023: রাজ্যজুড়ে তৃণমূল সুনামি! একের পর এক পঞ্চায়েত তো বটেই, জেলা পরিষদ এবং সমিতির ফলাফলেও শাসকদলের স্বস্তি। প্রবল ঝড়ে জয় পেলেন সাংসদ নায়িকা মিমি চক্রবর্তীর ছোট মামিমা! তবে ব্যবধান কত জানেন? মাত্র ১৭।
জলপাইগুড়ি'র খড়িয়া গ্রাম পঞ্চায়েতের ১৭/১৫৫ নম্বর আসন থেকে এবার প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী তথা যাদবপুরের সাংসদ মিমির ছোট মামিমা পুনম চক্রবর্তী। অন্যদিকে কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছিলেনই মিমিরই বড় মামিমা কান্তা চক্রবর্তী। আর তাঁকেই মাত্র ১৭ ভোটে পরাজিত করে জয়ী তৃণমূলের পুনম। আর এই জয়ের খবর সামনে আসার পরেই মামিমাকে শুভেচ্ছা জানিয়েছেন মিমি।

শুধু দুজনই নয়, জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের ১৭/১৫৫ নম্বর আসনে এবার প্রার্থী হয়েছিলেন চক্রবর্তী বাড়ির তিন বউমাই। পুরাতন পান্ডাপাড়ার চক্রবর্তী বাড়ির বেশ নামডাক রয়েছে পাড়াতে। এরপর আবার বাড়িরই মেয়ে মিমি একদিকে অভিনেত্রী আবার সাংসদও।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ঘনিষ্ঠদের মধ্যে একজন। আর সেই ইমেজকে কার্যত কাজে লাগাতে ডান-বাম কেউ ছাড়েনি। বড় বউমা কান্তা চক্রবর্তী কংগ্রেস থেকে। মেজো বউমা পর্না নাগ চক্রবর্তী সিপিএম আর ছোট বউমা পুনম চক্রবর্তী তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
তিনজনই সম্পর্কে বাংলা ছবির নায়িকা মিমি চক্রবর্তীর মামিমা। এক পরিবার। একসঙ্গে ওঠাবসা। তাই সম্পর্ক বাঁচিয়েই লড়াইয়ে নেমেছিলেন তিন বউমা। শেষ পর্যন্ত কে জেতেন এই নিয়ে কৌতুহল ও কম ছিলো না। শেষ পর্যন্ত জয়ের মুকুট উঠলো ছোট বউমা পুনম চক্রবর্তীর মাথায়। ১৭/১৫৫ নম্বর বুথে মোট ভোটার সংখ্যা ছিল ৮৫৫ টি। ভোট ভোট পড়েছে ৭১৩ টি।
এরমধ্যে ছোট বউমা তৃণমূল প্রার্থী পুনম চক্রবর্তী পেয়েছেন ২৩৪ টি ভোট। বড় বউমা কান্তা চক্রবর্তী পেয়েছেন ২১৭ টি ভোট। সিপিএম প্রার্থী মেজো বউমা পর্না নাগ চক্রবর্তী পেয়েছেন ৯২ টি ভোট। এই বুথে বিজেপি প্রার্থী পেয়েছেন ১২৪ টি ভোট। শেষ পর্যন্ত এক বউমা জয়ী হওয়ায় খুশি গোটা পরিবার।
জয়ী ছোট বউমা পুনম চক্রবর্তী কে শুভেচ্ছা জানিয়েছেন বাকি জায়েরা। খবর পেয়ে মামি কে শুভেচ্ছা জানাতে জানাতে ভোলেন নি সাংসদ নায়িকা মিমি। খুশি পুনম চক্রবর্তী। জানান, পরিবারের সকলের মতামত নিয়েই এলাকার উন্নয়নের কাজে ঝাপিয়ে পড়বেন তিনি। থাকবেন মানুষের পাশে।












Click it and Unblock the Notifications