Panchayat Election Results 2023: কেন্দ্রীয় বাহিনীকে দেখে ঘুম ভাঙল পুলিশের! ব্যাটিং শুরু জেলায় জেলায়

Panchayat Election Results 2023: পঞ্চায়েত নির্বাচনের গণনা চলছে। প্রতিটি জেলার প্রতিটি স্ট্রং রুমে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কড়া নিরাপত্তা। কিছুটা ভোঁতা হয়ে গিয়েছে তৃণমূলের 'খেলা'র প্ল্যান।

গণনা কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শাসক দলের নেতাদের কাছে জমা পড়ছে অভিযোগ। অনেক জায়গাতেই তৃণমূল নেতৃত্বের মুখ শুকিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের লেটেস্ট নির্দেশিকার জেরে। এরই মধ্যে পুলিশও সক্রিয় হয়েছে।

Panchayat Election Results 2023 পুলিশ সক্রিয়

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকালই দাবি করেছিলেন, ১৮ থেকে ২০ হাজার বুথে দেদার ছাপ্পা চলেছে। পুলিশের উপরতলার একাংশ ভোট লুঠের প্ল্যান কার্যকর করার রাস্তা প্রশস্ত করেছেন। পুলিশের নীচুতলার কর্মীদের সায় না থাকলেও উপরতলার আদেশ পালনে তাঁরা বাধ্য হয়েছেন। তাঁরাই সব খবর দিচ্ছেন।

জেলায় জেলায় পুলিশ ও প্রশাসনের ব্যক্তিরা শাসক দলের হয়ে কাজ করছেন, বিরোধীরা এমন অভিযোগ প্রচুর করেছেন। আজ কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে পঞ্চায়েত ভোটের ভাগ্য কী হয়, সেটা দেখার। এরই মধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে, ব্যালটে প্রিসাইডিং অফিসারের সই ও স্ট্যাম্প না থাকলে তা অবৈধ গণ্য হবে।

বিরোধীরা যে ব্যালট বাক্স বদল নিয়ে শঙ্কিত ছিল কমিশনের নির্দেশে সেই সমস্যা হওয়ার কথা নয়। কাউন্টিং এজেন্টদের ক্রিজ আঁকড়ে পড়ে থাকার নির্দেশ দিয়েছে বিরোধী দলগুলি। দেখে নিতে হবে ব্যালট ঠিকঠাক আছে কিনা। এতদিন শাসক দলের তরফে গণনা কেন্দ্রে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লোকজন থাকতেন। এবার তা হচ্ছে না।

Panchayat Election Results 2023 পুলিশ সক্রিয়

চেষ্টা যে হয়নি তা নয়। তবে কেন্দ্রীয় বাহিনীর ভয়ে পিলে চমকে গিয়েছে! হাওড়ার সাঁকরাইলে গণনা কেন্দ্রের সামনে ভিড় হঠাতে ব্যাপক লাঠিচার্জ করেছে বাহিনী। আর তা দেখে ব্যাটিং শুরু করেছে পুলিশ। এমনকী ছাতা মাথায় দিয়েই। সিকম ইঞ্জিনিয়ারিং কলেজের ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর লাঠিচার্জের ঘটনা ঘটেছে।
বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন গণনা কেন্দ্রে ঢোকার জন্য। এরই মধ্যে মারামারি শুরু হয় বলে অভিযোগ। পরিস্থিতি স্বাভাবিক করতে লাঠচার্জ করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

হুগলি জাঙ্গিপাড়ায় গণনা কেন্দ্রের সামনে তৃণমূল ও সিপিআইএমের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। এরপর সিপিআইএমের কার্যালয়ে ঢুকে সিপিআইএম কর্মী ও কাউন্টিং এজেন্টদের উপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।

Panchayat Election Results 2023 পুলিশ সক্রিয়

পঞ্চায়েত নির্বাচনে উত্তপ্ত হয়েছিল পূর্ব মেদিনীপুরের ময়না আজ গণনা কেন্দ্রের সামনে রাস্তার উপর জমায়েত সরিয়ে দিতে দেখা যায় পুলিশকে। মাইকিং করে লাঠি উঁচিয়ে তেড়ে যেতেও দেখা যায়। প্রচারে জানানো হয় ১৪৪ ধারা জারির কথা। যা দেখে সাধারণ মানুষের প্রশ্ন, পুলিশ ব্যাটিং করছে ভালো কথা। এটা আত্মসম্মান বাঁচাতে নাকি, বাহিনী দেখে মরিয়া হয়ে ঘুম ভাঙল?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+