Panchayat Election Results 2023: রাজ্য নির্বাচন কমিশন 'দিদি-তাল'! মানুষের লড়াইকে কুর্ণিশ মহঃ সেলিমের
এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের ফল (Panchayat Election Results 2023) সামনে এসেছে। সারাদিন ধরে তৃণমূল গণনা কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে এসেছে। এদিন বিকেলে এমনটাই অভিযোগ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম। তিনি এদিন কমিশনের ওয়েবসাইট ডাউন হয়ে যাওয়ার ঘটনার তীব্র কটাক্ষ করেন।
মহঃ সেলিম কটাক্ষ করে বলে ডিজিটাল ইন্ডিয়ায় 'দিদি তাল' পরিস্থিতি রাজ্য নির্বাচন কমিশনের। দিদিকে বাঁচাতে গিয়েই তাল হারিয়ে ফেলেছে কমিশন, বলেছেন তিনি। জয়ী হওয়ার পরে সার্টিফিকেট দিতে যাতে দেরি করা যায় এবং সেখানেও তৃণমূল দখলদারি করতে পারে, সেটাই করছে। কমিশন তথা কমিশনার রাজীব সিনহার মুরোদ নিয়েও প্রশ্ন তুলেছেন মহঃ সেলিম।

সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, যে ফলাফল সামনে আসছে, তা বাস্তবের প্রতিফলন নয়। মনোনয়ন জমার শুরু থেকে নির্বাচনের দিন, এমন কী গণনার দিনেও পুলিশ ওদুষ্কৃতীদের সাহায্যে তৃণমূল হিংসা কায়েম করেছে বলে অভিযোগ করেন তিনি (Panchayat Election Results 2023)।
মহঃ সেলিম কটাক্ষ করে বলেছেন, এত সন্ত্রাস করেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নয় তৃণমূল কংগ্রেস। গণনাকেন্দ্রে জনমতকে লুট করতে হচ্ছে শাসকদলকে। কিন্তু মানুষ প্রতিরোধ করছেন। যেসব মানুষ এই কাজে সামিল হয়েছেন, তাঁদের সাহসকে তিনি কুর্ণিশ জানাচ্ছেন বলে জানিয়েছেন।
মহঃ সেলিম বলেন পূর্ব বর্ধমানের রায়নায় পলাসন গ্রাম পঞ্চায়েতের ১৮ টি আসনের মধ্যে ১৮টিতেই জয়ী হয়েছে। কিন্তু তাঁদেরকে সার্টিফিকেট দেওয়া হয়নি। ভাতার থেকে বারুইপুর, তিনি সিপিআইএম কর্মী সমর্থকদের ওপরে শাসকদলের হামলার কথা উল্লেখ করেন (Panchayat Election Results 2023)।
এদিন দুপুর পর্যন্ত দশ হাজারের বেশি আসনের গণনা হয়েছে। প্রায় পঞ্চাশ হাজারের মতো আসনে গণনা বাকি রয়েছে। সেই গণনা করতে রাত পেরিয়ে ভোর হয়ে যাবে। গ্রাম পঞ্চায়েতের আসন গণনার পরে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আসন গণনার কাজ হবে। যদিও ইতিমধ্যে বাঁকুড়ার মতো কিছু জেলায় পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের গণনার কাজ শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications