Bengal Panchayat Election Result 2023: জিতছে বাম প্রার্থী! দেখেই ব্যালট পেপার খেলেন তৃণমূলের মহাদেব

West Bengal Panchayat Election Result 2023: ভোটের দিন ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়ার ছবি দেখেছিল বাংলার মানুষ! এমনকি বিভিন্ন জায়গাতে বাক্স পুকুরে ফেলা দেওয়া হয়। শুধু তাই নয়, ব্যালট বাক্স নিয়ে এক যুবকের দৌড়ের ছবিও ধরা পড়েছে। কিন্তু ব্যালটের কাগজ খেয়ে ফেলার অভিযোগ খোদ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। আর তা সামনে আসার পরেই শাসকদলকে তীব্র আক্রমণ বিরোধীদের। সর্বভুক বলেও কটাক্ষ বাম-বিজেপির।

রাজ্যজুড়ে আজ মঙ্গলবার ভোট গণনা চলছে। অশান্তির আবহেই চলছে এই গণনা। আর এর মধ্যেই খোদ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ব্যালট পেপার খেয়ে নেওয়ার অভিযোগ। উত্তর ২৪ পরগনার অশোকনগরের ভুরকুন্ডা পঞ্চায়েতের ৩১ নম্বর বুথে এই কাণ্ড ঘটেছে বলেছে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভুরকুন্ডা পঞ্চায়েতে প্রার্থী হয়েছিলেন মহাদেব মাটি। অন্যদিকে সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বী করেন রবীন্দ্রনাথ মজুমদার।

Panchayat Election Result 2023

গণনা চলাকালীন দেখা যায় চার ভোটে জিতে গিয়েছেন রবীন্দ্রনাথ মজুমদার। আর তা শোনা মাত্র সেই ব্যালট পেপার মহাদেব মাটি খেয়ে ফেলে বলে অভিযোগ। একেবারে সবার সামনে থেকে টেবিলে থাকা পেপার মুখে ঢুকিয়ে দেন। আর তা দেখে রীতিমত চমকে ওঠেন গণনা কেন্দ্র থাকা অন্যান্যরা। অনেকে বাধা দেওয়ার চেষ্টা করলেও তা ঠেকানো সম্ভব হয়নি। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। তৃণমূল প্রার্থীর পেটের ভিতরে বাম নেতার জয়ের কাগজ!

আর এই খবর সামনে আসতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়। কড়া ভাষায় শাসকদলকে আক্রমন করে সিপিএম সহ বিরোধীরা। সিপিএমের দাবি, তৃণমূল এতদিন গরু-কয়লা খেত! এখন ব্যালটও খেয়ে ফেলছে। সর্বভুখ হয়ে গিয়েছে বলে দাবি বামেদের। এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে বামেরা। যদিও এই বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে তা স্পষ্ট নয়। এখনও পর্যন্ত কমিশনের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি এই ঘটনায়।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই হিংসায় তপ্ত বাংলা। গনতন্ত্রের উৎসবে একের পর এক মৃত্যু দেখেছে বাংলার মানুষ। আর সেই তালিকায় নয়া সংজজন খোদ ব্যালট পেপার খেয়ে নেওয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+