Panchayat Election Result 2023: গণনাতেও তপ্ত জেলা, মাথা ফাটল কংগ্রেস কর্মীর, বোমাবাজি ডায়মন্ড হারবারে
পঞ্চায়েত ভোটের ভোট গণনা শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায়। কিন্তু তার মধ্যেও একাধিক জেলায় অশান্তির খবর আসছে। বর্ধমানের বুদবুদে কংগ্রেস কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠেছে। এক কংগ্রেস কর্মীর মাথা ফেটেছে। বেলডাঙায় বুথের বাইরে অবৈধ জমায়েত হঠাল বাহিনী।
বীরভূমের কীর্নাহারেও গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনা। সিপিএম কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ। আবার ডায়মন্ড হারবারে গণনাকেন্দ্রের বাইরে বোমাবাজির অভিযোগ। একাধিক জায়গায় গণনাকেন্দ্রের বাইরে জমায়েত দেখা যাচ্ছে। ১৪৪ ধারা অমান্য করেই জমায়েত করার অভিযোগ উঠেছে।

গণনা কেন্দ্রে এজেন্টদের ঢুকতে না দেওয়ায় হাওড়ার পাঁচলায় হাই রোড অবরোধ বিজেপির। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাওড়াতেও শুরু হয়েছে ভোট গণনা। হাওড়ার বালি-জগাছা ব্লকের দুর্গাপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে গণনা কেন্দ্রে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সিপিএম এবং বিজেপি এজেন্টদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া এজেন্টদের মেরে মাথা ফাটিয়ে বুথ থেকে বার করে দেওয়া হয়েছে বলে এখানে অভিযোগ। ধুন্ধুমার কান্ড হাওড়ার বালি-জগাছা দুর্গাপুর পল্লীমঙ্গল বিদ্যালয় চত্বরে।
হাওড়ার বাগনানে গণনা কেন্দ্রের সামনে উত্তেজনা। বাগনানে সিপিএমের কোনও এজেন্টকে গণনা কেন্দ্রে ঢুকতে না দেওয়ায় সিপিএম থানা ঘেরাও করে টাওয়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। বিক্ষোভে সামিল হয়েছে বিজেপিও। আমতা ২ এর জয়পুর পঞ্চানন রায় কলেজেও সিপিএম এজেন্টদের মারধর করে গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছে বামেরা।
হাওড়া সদর মহকুমার বালি-জগাছা ব্লকের দুর্গাপুর পল্লীমঙ্গল উচ্চ বালিকা বিদ্যালয়ের গণনা কেন্দ্রে সিপিএম এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। নিশ্চিন্দার পল্লীমঙ্গল স্কুলে এই নিয়ে উত্তেজনা ছড়াল। অনুব্রতহীন বীরভূমেও সকাল থেকে উত্তেজনা। কীর্ণাহারের সিপিএম কর্মীদের উপর হামলার অভিযোগ। কাটোয়ায় গণনা কেন্দ্রে বাম-কংগ্রেস কর্মীদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ।
সামশেরগঞ্জেও বুথের বাইরে তুমুল উত্তেজনা। গণনা কেন্দ্রের বাইরে অবৈধ জমায়েত হঠাতে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর। মালদহেও গণনাকেন্দ্রের বাইরে অবৈধ জমায়েত হঠাতে লাঠিচার্জ পুলিশের। গণনার দিন উত্তাল হয়ে উঠেছে। একাধিক জায়গায় জায়গায় তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। ফকিরচাঁদ কলেজে সামনে বোমাবাজির অভিযোগ তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে।
বুদবুদের আক্রান্ত কংগ্রেস কর্মীরা। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা বুদবুদ এলাকা।আক্রান্ত হয়েছেন কংগ্রেসের পঞ্চায়েত প্রার্থী অসিত কুমার মুখোপাধ্যায়, সীতারাম মেটে, কংগ্রেসের বুদবুদ ব্লক সভাপতি জয় গোপাল দে।
জয় গোপাল দের অভিযোগ মানকর থেকে তারা একসাথে বুদ্ধুদের মহাকালী হাইস্কুলের গণনা কেন্দ্রে যাচ্ছিলেন।
রাস্তায় তাদের ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে মানকর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
অপরদিকে সিপিআইএমের নির্বাচনী এজেন্টদেরও বুথে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। প্রায় ১০ জন সিপিআইএম কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের ব্লক নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।












Click it and Unblock the Notifications