Panchayat Election Result 2023: দিল্লি থেকে উড়ে এলো ফ্যাক্ট ফাইন্ডিং টিম, গুরুত্ব দিতে নারাজ বঙ্গ বিজেপি

বিধানসভা ভোট-পুরভোটের পর ঠিক পঞ্চায়েত ভোটেও রাজ্য জুড়ে সন্ত্রাসের ছবি। ভোট পরবর্তী হিংসা চলছে জেলায় জেলায়। ভোট গণনার মাঝেও চলছে খুনো খুনি। ইতিমধ্যে ভাঙড় সহ একাধিক জেলায় সন্ত্রাসে মৃত্যু হয়েছে ৪ জনের। বিজেপি কর্মীদের উপরে হামলা বাড়ছে।

পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি থেকে রাজ্যে উড়ে এলো ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তাতে রয়েছেন দিল্লির বিজেপি নেতারা। তাঁরা আক্রান্ত বিজেপি নেতাদের বাড়িতে যাবেন। জেলায় জেলায় ঘুরে বেড়াবে সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম। কিন্তু নাড্ডার পাঠানো এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমকতে গুরুত্ব দিতে নারাজ বঙ্গ বিজেপি।

 Panchayat Election Result 2023:

রাজ্যের দুই বড় নেতা শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ প্রকাশ্যেই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে নিয়ে নিয়ে তেমন কোনও উৎসাহ দেখায়নি। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি এক সংবাদ মাধ্যমে সাক্ষশাৎকতার দিতে গিয়ে বলেছেন, ওনারা আসছেন-রিপোর্ট দেবেন। দিলীপের মন্তব্যেই স্পষ্ট যে একেবারেই তিনি গুরুত্ব দিতে চাইছেন না বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে।

অন্যদিকে বঙ্গবিজেপির আরেক শক্তিশালী নেতা শুভেন্দু অধিকারী। তিনিও নাড্ডার পাঠানো এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে গুরুত্ব দিতে নারাজ। তিনি সরাসরি অমিত শাহের কাছে রিপোর্ট পাঠাবেন বলে জানিয়েছেন। অর্থাৎ নাড্ডার পাঠানো ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কোনও গুরুত্বই নেই বঙ্গ বিজেপির কাছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে এই দুই নেতার বক্তব্যেই।

সামনেই লোকসভা ভোট। তার আগে পঞ্চায়েত ভোটে এক প্রকার অ্যাসিড টেস্ট হয়েছে বিজেপির। তাতে একেবারেই ভাল ফল করতে পারেনি গেরুয়া শিবির। শাসক দলের সন্ত্রাসে অনেক জায়গায় প্রার্থী দিতে না পারলেও যেখানে যেখানে বিজেপির গড় বলে পরিচিতি গড়ে উঠেছিল সেই সুকান্ত, দিলীপদের এলাকায় একেবারেই ভাল ফল করেনি বিজেপি। দিলীপের নিজের এলাকাতেই হেরেছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্তর ক্ষেত্রেও একই অবস্থা। উত্তরবঙ্গে এমনকী পাহাড়েও তেমন ভাল ফল করেনি বিজেপি।

কেবল শুভেন্দু নিজের গড় ধরে রেখেেছন। নন্দীগ্রামে একটি আসন ছাড়া সবকটিতেই জিতেছে বিজেপি। পঞ্চায়েত ভোটের আগে নন্দীগ্রাম ছেড়ে বেরোতে পারবেন না শুভেন্দু অধিকারী হুলিয়া জারি করেছিল পুলিশ। তার জেরে পঞ্চায়েত ভোটের দিন নন্দীগ্রামেই কার্যত টহল দিয়ে েবরিয়েছেন তিনি। তিনিও নাড্ডার পাঠানো ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে গুরুত্ব দিতে নারাজ। সরাসরি অমিত শাহের সঙ্গে তিনি কথা বলবে জানিয়েছেন তিনি। তাহলে কি শিবির ভাগ হয়ে গিয়েছে বিজেপির অন্দরেই। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+