Panchayat Election 2023: মমতার জন্যই মহিলা প্রার্থীরা ভোটের ময়দানে! জনমুখি প্রকল্প নিয়ে চ্যালেঞ্জ ব্রাত্যর

বিজেপি মহিলাদের আটকাতে চেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বিজেপি, কংগ্রেস বা সিপিআইএমের কোন মহিলা প্রার্থী ভোটে লড়তে পারতেন না। সব কটা আসনে পুরুষরাই লড়াই করতো, দাবি রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর। সোমবার বাঁকুড়ার ইন্দাসের বামুনিয়া গ্রামে তৃণমূলের এক নির্বাচনী জনসভায় (Panchayat Election 2023) বক্তব্য রাখছিলেন তিনি।

ব্রাত্য বসু এদিন আরও বলেন, রাজ্যে মহিলাদের জন্য কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার এরকম অজস্র প্রকল্প করেছে। কিন্তু বিজেপি শাসিত ত্রিপুরা সহ কোনও রাজ্যে এই ধরণের প্রকল্প নেই। এরপরেই বিজেপি নেতৃত্বের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, ভোটের আগে (Panchayat Election 2023) রাজ্যের ৭৫ টি জনমুখী প্রকল্প নিয়ে কেন আপনারা কথা বলেন না, এগুলো ভাল নাকি মন্দ'!

bratya basu

তিনি বিজেপি নেতৃত্বের উদ্দেশে কটাক্ষ করে বলেন, তাহলে আপনারা বলুন ক্ষমতায় এলে এই খারাপ প্রকল্প গুলো আমরা বন্ধ করে দেবো। তৃণমূল প্রচারেও জনমুখি প্রকল্পগুলি নিয়ে বলছেন। শাসক শিবিরের নেতারা বলছে, তৃণমূলে গিয়ে অন্য কেউ আসলে এইসব সুবিধা তারা দেবে না। তবে সিপিআইএম ইতিমধ্যেই জানিয়েছে, কোনও জনমুখি প্রকল্পই তারা বন্ধ করবে না।

bratya basu

ব্রাত্য বসু এদিন এই সভায় দাবি করেন, কুড়মি সমাজের লোকেদের মধ্যে ঢুকে বিজেপির লোকেরাই মন্ত্রী বীরবাহা হাঁসদার কনভয়ে হামলা চালিয়েছিল। এমন কী ওই দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ কুড়মিদের জামা কাপড় খুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন। বিজেপি ক্ষমতায় এলে এমনটাই করবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

bratya basu

এদিন তৃণমূলে পঞ্চায়ত নির্বাচনী সভায় (Panchayat Election 2023) শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ছাড়াও ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ সহ অন্যরা উপস্থিত ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+