Panchayat Election 2023: প্রিসাইডিং অফিসারের মাথা ফাটিয়ে ব্যালট ছিনতাই- কাঁদছেন ভোটকর্মীরা, নিরাপত্তা কোথায়?
গণতন্ত্রের উৎসব না আতঙ্কের ভোট। বুঝে উঠতে পারছেন না ভোটকর্মীরা। যে আশঙ্কা করেছিল সরকারী কর্মীদের যৌথমঞ্চ সেটাই ঘটেেছ। বুথে বুথে আক্রান্ত হয়েছেন ভোটকর্মীরা। কোথাও প্রিসাইডিং অফিসারের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। কোথাও ভোটকর্মীদের বুথে আটকে রেখে চলেছে দেদারে ছাপ্পা ভোট।
আতঙ্কে-ভয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে ভোটকর্মীদের। আগেই নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে বুথে বুথে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছিলেন সরকারি কর্মীরা। কমিশন প্রতি বুথে চার জন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা। কিন্তু বাস্তবে তার কিছুই দেখা গেল না।

উড়রবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জেলায় জেলায় বুথে বুথে চলেছে তাণ্ডব। আরামবাগের হায়াতপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে প্রিসাইডিং অফিসারের মাথা ফাটানোর অভিযোগ উঠেছে। সেখানে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। আরামবাগের আরেকটি বুথেও ভোটকর্মীদের আটকে রেখে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
মুর্শিদাবাদের রেজিনগরেও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মাথাভাঙায় ভোটকর্মীদের আটকে রেখে ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে। ময়ুরেশ্বরে ব্যালট পেপার বুথের সামনেই পুড়িয়ে দেওয়া হয়েছে। কান্নায় ভেঙে পড়েছেন ভোটকর্মীরা। কোথাও কোনও বুথে পুলিশ এমনকী কেন্দ্রীয় বািহনীর কোনও জওয়ানকে দেখা যায়নি।
আতঙ্কের মধ্যে রয়েছেন ভোটকর্মীরা। শুধু যে বুথের মধ্যে তাঁণ্ডব চলছে তা নয়। বুথের বাইরে মুড়ি মুড়কির মতো পড়ছে বোমা। চলছে গুলি। ইতিমধ্যেই এক দিনে গোটা রাজ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। ব্যারাকপুরে চলেছে এলোপাথারে গুলি। ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়া হচ্ছে। বুথ থেকে ভোটকর্মীদের বের করে দিয়ে দেদারে ছাপ্পা ভোট চলছে।
এদিকে গোটা পরিস্থিতির দেখেও নির্বিকার কমিশন। ভোটের চার ঘণ্টা পর দফতরে এসেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। কোন বুথে কোথায় কত বাহিনী মোতায়েন করা হয়েছে তা নিয়ে জেলা শাসকদের কাছে রিপোর্ট তলব করেছেন তিনি। বিএসেফের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু শেষ পর্যন্ত কতটা কাজ হবেষ। অর্ধেক বেলা তো পার হয়ে গেল।












Click it and Unblock the Notifications