Panchayat Election 2023: রাস্তা খানা খন্দে ভরা, ধানগাছ লাগিয়ে প্রতিবাদ গ্রামবাসীদের, দিলেন ভোট বয়কটের হুমকি
বেহাল রাস্তা। রাস্তা না বলে পুকুর বলা ভাল। রাস্তার কোনও চিহ্নই সেখানে নেই। পঞ্চায়েত ভোটের আগে রাস্তার দাবিতে পথে নেমেছেন পূর্ব বর্ধমানের মেমারির শ্রীধরপুরের বাসিন্দারা। প্রায় দেড় কিলোমিটার রাস্তার একেবারে বেহাল দশা।
ঁ
পূর্ব বর্ধমান জেলার মেমারি দু'নম্বর ব্লকের অন্তর্গত শ্রীধরপুরের ডাকিনী পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে প্রায় দেড় কিলোমিটার রাস্তা। এবারে সেই রাস্তা নির্মাণের দাবিতে বিক্ষোভে শামিল হলেন গ্রামবাসীরা।
রাস্তার ওপরে ধানের চারা রোপন করে বিক্ষোভ দেখান তারা।

গ্রামের মহিলা পুরুষ সকলেই ধানের চারা রাস্তায় পুঁতে প্রতিবাদ দেখান। রাস্তা ধানের জমিতে পরিণত হয়েছে এমনই বেহাল দশা রাস্তার। পঞ্চায়েত ভোটের আগে শেষে পথে নেমে প্রতিবাদ দেখালেন তাঁরা। সেইসহ্গে প্ল্যাকার্ড হাকতে হাতে নিয়ে রাস্তার দাঁড়িয়ে গ্রামের মহিলা পুরুষ নির্বিশেষে সকলে রাস্তা নির্মাণের দাবি জানান।
রাস্তা নির্মাণ না হলে ভোট বয়কটের ডাক দেন তারা।
প্রতিটি পঞ্চায়েত এলাকায় কাজ বাকি না রাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথশ্রী প্রকল্পের সব কাজ দ্রুত শেষ করার কড়া নির্দেশ দিয়েছিলেন তিনি। িকন্তু তার পরেও গ্রামের এই রাস্তা তৈরি হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। তাঁরা অভিযোগ করেছেন বারবার বলার পরে রাস্তা তৈরি হয়নি বলে অভিযোগ করেছেন বাসিন্দারা।












Click it and Unblock the Notifications