Panchayat Election 2023: 'সারা বছর দেখা নেই, ভোটের সময় কেন?', প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে লকেট
সারা বছর দেখা নেই, ভোটের সময় কেন ? গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়লেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। গ্রামবাসী রা উগরে দিলেন পঞ্চায়েত থেকে সুযোগ সুবিধা না পাওয়ার ক্ষোভও। প্রশ্নের মুখে পড়ে শাসকদলকেই দোষারোপ সাংসদের।
পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে নিজের সাংসদ এলাকায় প্রতিদিন প্রচারে যাচ্ছেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন সিঙ্গুরে বিজেপি প্রার্থীদের সমর্থনে গ্রামে গ্রামে প্রচারে যান লকেট চট্টোপাধ্যায়। সিঙ্গুরের আথালিয়া গ্রামে লকেট পৌঁছাতেই জড়ো হন গ্রামের মানুষ।

সাধারণ মানুষের অভিযোগ শুনছিলেন সাংসদ। প্রবীণ ব্যক্তিরা বার্ধক্য ভাতা পাননি, অনেকে ঘর পাননি সে কথা বলছিলেন সাংসদকে। গ্রামের মানুষের অভিযোগ শোনার পর শাসকের ঘাড়ে যখন দোষ চাপাচ্ছিলেন তিনি, সেই সময় প্রবীন এক ব্যক্তি লকেটের উদ্দেশ্যে প্রশ্ন ছোড়েন, "ভোটের সময় এসে বললে হবে না,আগে থেকে এসব খোঁজ খবর নিতে হয়, শুধু ভোটের সময় বললে হয় না।"
যদিও পাল্টা উত্তরে লকেট তৃণমূলকে দোষারোপ করে বলেন, এখন তৃণমূল সরকার চলছে ,সাংসদ কে পাল্টা বৃদ্ধ বলেন হাজার তৃণমূল সরকার চালাক বিজেপি,সিপিএমের তো দেখা দরকার ছিল। গ্রামবাসীদের অভিযোগ এলাকার মানুষ দীর্ঘদিন ধরে সরকারি আবাস যোজনায় ঘর পায় নি,বার্ধক্য ভাতা পাননা,এছাড়াও বহু সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এলাকার মানুষ।

লকেট গ্ৰামবাসীদের ক্ষোভ প্রসঙ্গে বলেন , এটা স্বাভাবিক। ওরা ভাবছে সাংসদ আছে সব হয়ে যাবে। কিন্তু তারা জানে না সমস্ত কেন্দ্রীয় প্রকল্প রাজ্য সরকারের হাত দিয়ে আসে। তারা পাচ্ছে না এবং তাদের ভুল বোঝানো হচ্ছে।যদিও তাদের বোঝানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে,যতক্ষন না আমাদের সরকার আসছে ততক্ষণ আমরা যারা সাংসদ আছি কাজ করতে পারবো না।
এবিষয়ে সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোবিন্দ ধারা বলেন, লকেট চট্টোপাধ্যায় সাড়ে চার বছর হলো জিতেছেন সাধারণ মানুষের কোন কথাবার্তা এতদিন শোনেননি। তাই সাধারণ মানুষ তো তাদের ক্ষোভের কথা বলবেনই।












Click it and Unblock the Notifications