Panchayat Election 2023:টয়লেট প্যান থেকে কলাগাছ, কমিশনের দেওয়া তালিকায় কোন প্রতীকে লড়বেন নির্দলরা?
মনোনয়ন জমা শেষ। প্রত্যাহারের শেষ দিনও পার হয়ে গিয়েছে। এবার কেবল প্রচারের পালা। ইতিমধ্যেই পঞ্চায়েতের প্রার্থীরা কোমর কষেছে প্রচারে। যে যাঁর দলের প্রতীক নিয়ে ঘুরছেন বাড়ি বাড়ি। কিন্তু নির্দল প্রার্থীরা কোন প্রতীকে লড়ছেন। জানেন কি।
নিয়ম অনুযায়ী নির্দল প্রার্থীরা কোন প্রতীকে লড়বেন সেটা ঠিক করে দেয় নির্বাচন কমিশন। তার জন্য বেশ কয়েকটি প্রতীকের তালিকা দেয় কমিশন। সেই তালিকা থেকে যেকোনও একটি বেেছ নিতে হয় প্রার্থীদের। জানেন কি এবারে সেই নির্দল প্রার্থীদের জন্য তৈরি করা প্রতীকের তালিকায় কি রয়েছে।

পায়খানার প্যান বা টয়লেট প্যান থেকে শুরু করে চেয়ার-টেবিল, কলাগাছ, বটগাছ, আলমারি, রেডিও, আম, ইলেকট্রিক বাল্ব, সাইকেল রিকশা, কালির দোয়াত, আলমারি, সাইকেল ভ্যান কি নেই। প্রতীকের ছড়াছড়ি। কাজেই কেউ যদি আপনার এলাকায় টয়লেট প্যানের ছবি দেখিয়ে প্রচার করতে আসেন বুঝবেন তিনি আর কোনও দলের নন নির্দল প্রার্থী।
শৌচালয় বরবরই গ্রামীণ এলাকায় একটা বড় সমস্যা। মোদী সরকার এসে স্বচ্ছ্ব ভারত অভিযান শুরু করেছিলেন। তাতে গ্রামে গ্রামে পাকা শৌচাগার তৈরির টাকা দিচ্ছিলেন তিনি। এতে সচেতনতা কিছুটা হলেও বেড়েছিল। কিন্তু গ্রামে গঞ্জে এই শৌচালয় জ্বলন্ত সমস্যা হলেও নির্বাচনী প্রচারে কেউ এই প্রতীক নেবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েই যাচ্ছে। কারণ হাজার হলেও শৌচাগার বিষয়টিকে একটু ছুঁত মার্গের তািলকায় রেখে চলে আম জনতা।
নির্দল প্রার্থীদের প্রতীকের তালিকায় যেগুলি রাখা হয়েেছ তার মধ্যে সাইকেল, ইলেকট্রিক বাল্ব এসবরে চাহিদা বরাবরই বেশি। কাজেই দেখা যাবে অধিকাংশ এলাকাতেই এই দুই প্রতীকে নির্জল প্রার্থীদের বেশি েদখা যাবে। তবে টয়লেট প্যান প্রতীকের তালিকায় রেখে নির্বাচন কমিশন যে একটা বড় চমক দিয়েছেন তাতে কোনও সন্দেহ নেই। এখন কে এই প্রতীকে লড়তে রাজি হবেন সেটাই দেখার।
-
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?











Click it and Unblock the Notifications