Panchayat Election 2023: দাদা শওকত ও ভাই নওশাদ পাশাপাশি! ভাঙড় নিয়ে কোন বার্তা তৃণমূল-আইএসএফের?

Panchayat Election 2023: ভাঙড়ে তৃণমূল কংগ্রেস ও আইএসএফের মধ্যে হামেশাই রাজনৈতিক অশান্তি হয়। দুই দলের কর্মীরা আহত হয়েছেন, প্রাণহানির ঘটনা ঘটেছে। ঘর-বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, বোমাবাজি কিছুই বাদ থাকে না।

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বেও অশান্ত হয়েছিল ভাঙড়। তৃণমূল ও আইএসএফ কর্মী খুন হয়েছেন। অশান্তির তদন্ত করছে সিআইডি। সেই ভাঙড় নিয়েই এদিন সৌজন্যের বার্তা দিলেন তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা ও আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী।

নওশাদ শওকত ভাঙড়

পঞ্চায়েত নির্বাচনে শওকত ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষক। নওশাদ সেখানকার বিধায়ক। আজ বিধানসভায় দুজন মুখোমুখি হয়ে যান। এরপরই পাশাপাশি দাঁড়িয়ে দুজন নানা প্রশ্নেরও জবাব দিলেন। নওশাদ এদিন শওকতকে দেখিয়ে বলেন, দাদা আমার থেকে বেশি সময়ের বিধায়ক। আশা করি, আমার নির্বাচনী এলাকা ভাঙড়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করার ব্যাপারে তিনি গাইড করবেন।

শওকত বলেন, গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণ নির্বাচনই হবে ভাঙড়ে। ছোট ভাই নওশাদকে বলব, গণ্ডগোল কম করতে। সেটা শুনেই নওশাদ বলেন, বড় দাদাই জানেন বাইরে থেকে কোথায় লোক আসছে। পুলিশ ক্যামেরা সবই আছে। যদি আমাদের কেউ গণ্ডগোল করে পুলিশ-প্রশাসন দেখে নেবে।

আইএসএফ বাইরে থেকে লোক আনছে কিনা সে প্রশ্নের উত্তরে নওশাদ বলেন, ভাঙড়ে আমাদের যা কর্মী রয়েছেন তাতে বাইরে থেকে লোক আনার প্রয়োজন হয় না। মানুষ যা রায় দেবেন, মাথা পেতে মেনে নেব। শওকতও বলেন, তৃণমূলের যা কর্মী-সমর্থক রয়েছেন তাতে বাইরে থেকে লোক আনার দরকার হয় না।

শওকত মোল্লা

শওকত বলেন, ধর্ম ধর্মের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। যে কেউ যে কোনও দলকে সমর্থন করতে পারেন। প্রতিটি মৃত্যু দুঃখজনক। আইএসএফ কী করবে জানি না, তবে আমরা ১০০ শতাংশ চেষ্টা করব যাতে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশে ভাঙড়ে ভোট হয়।

নওশাদ এরপর বলেন, মানুষ মারা যাওয়া বেদনাদায়ক। রাজনৈতিক পরিচয়ের আগে মানুষ। আদর্শ অনুযায়ী যাকে ভালো লাগবে সেই দল যে কেউ করবেন, এটাই গণতন্ত্র। কারও মারা যাওয়া বা কারও আক্রান্ত হওয়া আমাকে ব্যথা দেয়, পীড়া দেয়। নওশাদ বলেন, আমি প্রথম থেকে শেষদিন সৌজন্যের রাজনীতিই চালিয়ে যাব।

নওশাদ সিদ্দিকী

ভাঙড়ের বিধায়ক আরও বলেন, আমাদের দুই দলের রেষারেষির মধ্যেও যখন এক জায়গায় দাঁড়িয়েছি, বড় দাদার পাশে থেকেই বলছি বাংলায় ভারতের শ্রেষ্ঠ গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। আমাদের কথায় যেন কেউ আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে হবে। শান্তিপূ্ণ, সৌজন্যের রাজনীতির পক্ষেই সওয়াল নওশাদের।

শওকত মোল্লা বলেন, আমি বরাবর বলে এসেছি বাংলায় ভারতের মধ্যে সেরা গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। গণদেবতার রায় মাথা পেতে নিই। ত্রিপুরা-সহ বিজেপি-শাসিত রাজ্যগুলিতে প্রচুর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতেন। এখানে এবার সেই পরিমাণ মাত্র ১ শতাংশ। ভাঙড়-সহ গোটা বাংলায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে।

এদিকে, ভাঙড়ে ৮২ জন আইএসএফ প্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের মনোনয়ন খতিয়ে দেখে ২৮ জুনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের জন্য কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
অভিযোগ বৈধ হলে ৮২ জনকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়ার জন্যও কমিশনকে নির্দেশ দেন বিচারপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+