Panchayat Election 2023: তৃণমূলের টার্গেট বিরোধী প্রার্থীরা, মুর্শিদাবাদে ফের আক্রান্ত কংগ্রেস

পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের টার্গেট বিরোধী প্রার্থীরা। সেইমতোই মুর্শিদাবাদের রানিনগরে কংগ্রেস প্রার্থীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাড়ি ভাঙচুরের ঘটনায় খোদ রানিনগর দু-নম্বর ব্লক তৃণমূল সভাপতি শাহ আলম সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

অভিযোগ, তৃণমূল ব্লক সভাপতি দাঁড়িয়ে থেকে কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলা চালিয়েছে। ইটবৃষ্টি করা হয়েছে। এমনই অভিযোগ করেছেন কংগ্রেস প্রার্থী কুদ্দুস আলি। তিনি এই ঘটনার ভিডিও ক্লিপও সামনে এসেছে। শনিবার বিকেলে মুর্শিদাবাদের রানিনগর এলাকায় এই ঘটনা ঘটে।

তৃণমূলের টার্গেট প্রার্থীরা, মুর্শিদাবাদে আক্রান্ত কংগ্রেস

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, রানিনগর দু-নম্বর ব্লকের রানিনগর এক নম্বর পঞ্চায়েতের ১৪ নম্বর আসনে কংগ্রেস থেকে পঞ্চায়েত সমিতির কংগ্রেসের প্রার্থী হন কুদ্দুস আলি। তারপর থেকেই উত্তাপ বাড়তে থাকে। শেষমেশ কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলা ঘটে।

গত শুক্রবার চাকরানপাড়ায় কংগ্রেস কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠে। সেই অভিযোগ উড়িয়ে পাল্টা কংগ্রেসের উপরই অভিযোগ তোলে তৃণমূল। এই ঘটনার পর এই এলাকায় শনিবার দুপুরে মিছিল করে কংগ্রেস। ঠিক বিকেল হতেই রানিনগর থানা থেকে ৫০ মিটার দুরত্বে কংগ্রেস প্রার্থী কুদ্দুস আলির বাড়ি ভাঙচুর চালায় তৃণমূল।

অভিযোগ, সেখানে উপস্থিত ছিলেন খোদ ব্লক সভাপতি শাহ আলম সরকার, যুব সভাপতি মিজান হাসান-সহ তার দলবল। তাঁদের সামনেই এই ঘটনা ঘটে কংগ্রেস প্রার্থীর। বাড়ির গেট থেকে রান্না ঘর, বেডরুমে ভাঙচুর চলে। বাইকও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

এমনকী পুলিশের সামনেই ভাঙচুর হয়েছে বলেও অভিযোগ করেন কংগ্রেস প্রার্থী। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ব্লক যুব সভাপতি মিজান হাসান। কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়, তৃণমূল ভয় পেয়ে হিংসার আশ্রয় নিচ্ছে। ভোটে পরাজয়ের ভয় তাদের কুরে কুরে খাচ্ছে। তাই কংগ্রেসকে মিথ্যা মামলা দিচ্ছে, প্রার্থীদের ভয় দেখাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+