Panchayat Election 2023: 'তৃণমূলে কারা প্রভাবিত হচ্ছেন শনাক্ত করতে হবে', তাপস রায়ের মন্তব্যে নতুন জল্পনা
Panchayat Election 2023: পঞ্চায়েত ভোট নিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়ক তাপস রায়ের। তিনি অভিযোগ করেছেন পঞ্চায়েত ভোটের আগে বাইরের শক্তিদ্বারা চালিত হচ্ছে দলের কারা সেটা চিহ্নিত করতে হবে। তৃণমূল বিধায়কের এই মন্তব্যের পর শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
শুধু তাপস রায় নয় তৃণমূল বিধায়ক মদন মিত্রও হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল ভাঙড়ে মনোনয়ন জমা নিয়ে বোমাবাজির ঘটনার পর মদন মিত্র রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গুণ্ডামি করে পঞ্চায়েত দখল করলে দল রেয়াত করবে না। গতকাল ভাঙড়ে মনোনয়ন জমাকে কেন্দ্র করে চরম অশান্তি তৈরি হয়েছিল।

গতকাল ভাঙড়ে মনোনয়ন জমাকে কেন্দ্র করে তুমুল অশান্তি তৈরি হয়েছিল। দিনভর বোমাবাজি চলেছে। আইএসএফ প্রার্থীদের ভয় দেখিয়ে মনোনয়ন জমা না দেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা লাগাতার বোমাবাজি করেছে বলে অভিযোগ। পাল্টা প্রতিরোধ গড়েছে আইএসএফও। বোমাবাজি, ইটবৃষ্টি, বোতল ছোড়ার ঘটনায় গতকাল দিনভর রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাঙড়।
ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল হোসেনের গাড়ি ভাঙচুর হয়েছে। তাঁর ছেলের গাড়ি থেকে উদ্ধার হয়েছে বোমা। আইএসএফের অভিযোগ আরাবুল ইসলামের ছেলে বোমা সাপ্লাইয়ের কাজ করছিল। এই নিয়ে তুমুল অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল ভাঙড়ে। পুলিশ পর্যন্ত আক্রান্ত হয় সেখানে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার দিনেই ভাঙড়ে এই অশান্তির ঘটনা নিয়ে তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়েছে। মনোনয়ন জমা নিয়ে জেলায় জেলায় অশান্তির ঘটনা প্রকাশ্যে আসছে। তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয়কর্মীদের সতর্ক করে বার্তা দিয়েছিলেন কোথাও কোনও অশান্তির ঘটনা ঘটনা যাবে না। দলীয় নেতৃত্বের অভিযোগ অমান্য করেই ফেল জেলায় জেলায় মনোনয়ন জমায় অশান্তির ঘটনা ঘটে চলেছে।
এর নেপথ্যে অন্য কারণ রয়েছে বলে মনে করছেন বিধায়ক তাপস রায়। সেকারণে তিনি বলেছেন তৃণমূলের ভেতরে এমন কোনও শক্তি রয়েছে, সেটা আমরা শনাক্ত করার চেষ্টা করছি, যাঁরা প্রভাবিত হচ্ছেন অন্য শক্তির দ্বারা। বিধায়ক তাপস রায়ের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
শীর্ষ নেতৃত্ব যখন শান্তিপূর্ণ ভোটের কথা বলছে তখন নীচু তলার কিছু নেতা সেকথা মানছেন না তার নেপথ্যে কোন কারণ রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। গতকাল মনোনয়ন জমাকে কেন্দ্র করে শুধু ভাঙড় নয় উত্তপ্ত হয়ে উঠেছিল ক্যানিং, দিনহাটাও। এমনকী বাঁকুড়া জেলাতেও একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছিল।












Click it and Unblock the Notifications