Panchayat Election 2023: 'উনি গ্রাউন্ড জিরো গভর্নর হতে পারলে খুবই ভালো', রাজ্যপালকে নিশানা তাপস রায়ের

পঞ্চায়েত ভোটে রাজ্যপালের একের পর এক বিতর্কিত মন্তব্য এবং হুঁশিয়ারি নিয়ে এবার কড়া সমালোচনা করেছেন বিধায়ক তাপস রায়। তিনি কটাক্ষ করে বলেছেন,' উনি গ্রাউন্ড জিরো গভর্নর হতে পারলে খুবই ভালো হত।'

তিনি আরও কটাক্ষ করে বলেছেন, 'ওনাকে বাংলা ও রাজ্যপাল হতে হবে, পশ্চিমবঙ্গবাসীর হৃদয় জয় করতে হবে।পঞ্চায়েতে যেখানে যেখানে জাত যতজন আহত হয়েছে সবার সঙ্গে দেখা করতে হবে। তা না হলে সকলের জন্য নিরপেক্ষ গ্রাউনজির ও রাজ্যপাল হওয়াটা কঠিন হয়ে যাবে।'

 Tapas Roy

পঞ্চায়েত ভোটে রাজনৈতিক সন্ত্রাস নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভাঙড়ে অশান্তির ঘটনা নিয়ে রীতি মতো ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি ভাঙড়ে সোজা পৌঁছে গিয়েছিলেন। এবং কেন্দ্রীয় বাহিনী কেন মোতায়েন করা হচ্ছে না বলে কড়া বার্তা দিয়েছেন তিনি। রাজ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন িতনি।

শিতলকুিচর ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তাপস রায় বলেছেন, এটা সত্যি এটা দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের সকল রাজনৈতিক দলকে পুলিশ প্রশাসনকে কঠোর হতে হবে। বিশেষ করে ওখানকার যে বিজেপির এমপি রয়েছেন উনি উস্কানি দিচ্ছেন।শাসক দলের দায়িত্ব নিশ্চয়ই আছে কিন্তু বিরোধী দলদের কেউ সতর্ক হতে হবে।

 Tapas Roy

অধীর চৌধুরীকেও তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। অধীর নিজে প্রস্তুত নয় না হলে ওর দল প্রস্তুত নয়। ওরা হয়তো সব জায়গায় প্রার্থী দিতে পারেনি, তাই জন্য হয়তো নকল ছাপ্পা ব্যালোটা অভিযোগ করছে। নকল ব্যালট পেপার ছাপানোর অভিযোগ করেছিলেন অধীর চৌধুরী। সব মুখে বলে লাভ হবে না প্রমাণ করতে হবে। দল তো বলেছে আইনানুর ব্যবস্থা নেয়া হবে। নির্দিষ্ট ভাবে ওরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিক। মেয়েদের অপদার্থতা ব্যর্থতা ডাকতে এই ধরনের মন্তব্য করছে বিরোধীরা।

শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেছে ৩৬ টি আসন লোকসভায় পেলে তিন মাসের মধ্যে সরকার পড়ে যাবে বাংলায়। তাপস রায় কটাক্ষ করে বলেছেন, আগে তো কটা আসল পায় সেটা আগে দেখুক। তারপর যদি ক্ষমতা থাকে তাহলে দেখাক। দেশে আইন আদালত আছে জনতার আদালত আছে। পরিস্থিতি হলে আমরা যাব সেখানে। তবে বাংলার মানুষ আমাদের সঙ্গে আছে মমতা ব্যানার্জির সঙ্গে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+