Panchayat Election 2023: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, গুলিতে ঝাঁঝরা পুরুলিয়ায় তৃণমূল টাউন সভাপতি

পঞ্চায়েত ভোটের আগে ফের খুন রাজ্যে। পুরুলিয়ায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি ধনঞ্জয় চৌবে। মনোনয়ন জমার পর থেকে রাজ্যে পঞ্চায়েত ভোটের আগেই খুন হলেন ৯ জন। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে পুরুলিয়ায়।

প্রতিবাদে পুরুলিয়ার আদ্রা স্টেশনে অবরোধ শুরু করেছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। আততায়ীরা কমপক্ষে ৭ রাউন্ড গুলি চালিয়েছে ববলে অভিযোগ। পার্টি অফিসের সামনেই বাইক নিয়ে এসে দুষ্কতীরা তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। আহত হয়েেছন তৃণমূল কংগ্রেস নেতার দেহরক্ষীও। জনবহুল বাজারের মধ্যেই তিন আততায়ী বাইকে করে এসলে তাঁর উপরে হামলা চালায় বলে অভিযোগ।

পুরুলিয়ায় নিরাপত্তা
Photo Credit: পিটিআই

ভোট সন্ত্রাসের ১৪ দিনে ৯ জন খুন হল রাজ্যে। ভাঙড়, চোপড়া , মুর্শিদাবাদের পর পুরুলিয়া। প্রসঙ্গত উল্লেখ্য পুরভোটের পর পুরুলিয়ার ঝালদায় খুন হয়েছিলেন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। তাঁকেও পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা করেছিল আততায়ীরা। সেই ঘটনার সিবিআই তদন্ত চলছে।

পঞ্চায়েত ভোটের আগে পুরুলিয়ার আদ্রায় ভরা বাজারে যেভাবে তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি ধনঞ্জয় চৌবেকে গুলিতে ঝাঁঝরা করে খুন করা হয় তাতে আতঙ্ক ছড়িয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটাল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেেছ। তৃণমূল কংগ্রেসের অভিযোগ এর নেপথ্যে বিজেপির হাত রয়েছে। বিজেপি অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমার শুরু থেকেই জেলায় জেলায় সন্ত্রাসের আবহ দেখা গিয়েছে। ভাঙড়ে মুড়ি-মুড়কির মতো বোমা পড়েছে। গুলি চলেছে। প্রাণ গিয়েছে এক তৃণমূল কংগ্রেস এবং এক আইএসএফ সমর্থকের। আবার চোপড়ায় মনোনয়নের মিছিলে গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয়েছে ২ বাম কর্মীর। মুর্শিদাবাদেও খুন হয়েছে ২ জন। আবার দিনহাটাতেও খুনের ঘটনা ঘটেছে।

এদিকে আজই রাজ্যে আসার কথা ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। একের পর এক খুনের ঘটনায় শান্তিপূর্ণ ভোট নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হলেও এবার একাধিক দফায় ভোট করানোর দাবি তুলেছেন বিরোধীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+