Panchayat Election 2023: 'শুধু পতাকাই উড়বে-ভোট পাবে না কেউ', প্রচারের মঞ্চ থেকে হুঙ্কার দেবাংশুর

ভোটের প্রচারে ফের বিরোধীদের হুঙ্কার তণমূল কংগ্রেস নেতা দেবাংশু। বুদবুদের প্রচার মঞ্চ থেকে বিরোধীদের রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেছেন, আসন্ন পঞ্চায়েত ভোটে এলাকায় বিরোধীদের শুধু পতাকাই উড়বে ভোট তারা কেউ পাবে না।

আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। হাতে আর বেশি সময় নেই। প্রচারে শান দিতে শুরু করেছে সব রাজনৈতিক দলই। এই নিয়ে সংঘাতও হচ্ছে শাসক দলের সঙ্গে বিরোধীদের। একাধিক জায়গায় বিজেপি প্রার্থীরা আক্রান্ত হচ্ছেন। আবার শাসক দলের প্রার্থীদের আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটছে।

প্রচারের মঞ্চ থেকে হুঙ্কার দেবাংশুর

মনোনয়ন জমা না পড়ায় একাধিক জায়গায় শাসক দলের প্রার্থীরা জিতেও গিয়েছে। যেখানে যেখানে প্রতিদ্বন্দ্বি রয়েছে সেখানে সেখানে প্রচারে শান দিয়েছেন তাঁরা। পঞ্চায়েত ভোটের আগে আজ শেষ রবিবার। সেকারণে প্রচারে তৎপরতা একটু বেশি। তৃণমূলের প্রার্থীদের সমর্থনে বুদবুদের কোটা গ্রামে প্রার্থীদের সমর্থনে তৃণমূলের একটি সভা অনুষ্ঠিত হয়।

এদিন সভায় উপস্থিত ছিলেন আউসগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্দার, বুদবুদের কোটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল মনোনীত প্রার্থীরা পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীরা। এদিন তিনি নির্বাচনী প্রচারে এসে বলেন, গত বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের থেকে বিজেপির পতাকাই বেশি উড়তো বিভিন্ন এলাকায়।

প্রচারের মঞ্চ থেকে হুঙ্কার দেবাংশুর

তারপরেও বিজেপি ৭৭টি আসন পেয়েছিল এবং তৃণমূল ২১৫ টি। এলাকায় পতাকা বেশি পরিমাণে উঠছে মানেই সেই দল জিতবে সেটা অনেকেরই ধারণা হয়ে যায়। সেই ধারণা সম্পূর্ণ ভুল। রাস্তাঘাটে বিজেপি সিপিএমের পতাকা গাঁথা থাকলেও তৃণমূলের পতাকা মানুষের মনে গাঁথা।

তিনি বলেন যে মহিলা বিজেপির দপ্তরে বা বিজেপির কার্যালয়ে চা দিতে যান। তৃণমূলের মিছিল চলাকালীন সেই মহিলাই হাত দেখিয়ে ইশারা করেন যে তিনি তৃণমূলের পাশেই আছেন। প্রসঙ্গত উল্লেখ্য আজ আবার উত্তরবঙ্গে প্রচারে গিয়েেছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি রীতিমত শাসক দলকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বাক্স বদল না হলে উত্তরবঙ্গে পিসি -ভাইপোর কোম্পানি উঠে গিয়েছে অনেকদিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+