Panchayat Election 2023: গৃহযুদ্ধ শুরু হয়েছে তৃণমূলে, নজিরবিহীন নিশানায় মন্ত্রী বনাম বিধায়ক

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকেই তৃণমূলের এই সংখ্যালঘু বিধায়ক বিদ্রোহ জারি রেখেছিলেন। তৃণমূল নয় নির্দল প্রার্থীর হয়ে প্রচার থেকে শুরু করে তৃণমূল অফিস ঘেরাওয়ের হুমকিও দিয়েছিলেন বিধায়ক হুমায়ুন কবীর। এবার তাঁকে পাল্টা খোঁচা দিলেন গ্রন্থাগারমন্ত্রী আর এক সংখ্যালঘু বিধায়ক সিদ্দিকুল্লাহ।

মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূলের সভায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে সংগঠনের পাঠ শেখানোর পাশাপাশি জনসংযোগ বাড়ানোর বার্তা দেন সি্দ্দিকুল্লাহ। আর বিদ্রোঙী বিধায়ক হুমায়ুন কবীরকে উসকে দিয়ে বলেন, বিধায়ক বোধহয় এখন শীতঘুমে রয়েছেন। কিছুই করতে পারবেন না তিনি। অভিষেক ডাকলে ফের বিরিয়ানি খেয়ে আসবেন।

image of tmc

পঞ্চায়েত নির্বাচনের আর মেরেকেটে দু-সপ্তাহ বাকি। কিন্তু তৃণমূলের গোষ্ঠী কোন্দল কিছুতেই কমছে না। শী্রষ নেতৃত্ব যখন জনপ্রতিনিধিদের স্বচ্ছ ভাবমূর্তিকে সামনে রেখে জনসংযোগ বাড়ানোর বার্তা দিচ্ছে, তখন একের পর এক বিধায়ক বেসুরো বেজে চলেছেন। সেই তালিকায় যুক্ত হচ্ছেন একাধিক বিধায়ক।

উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিধায়ক আবদুল করিম থেকে শুরু করে মুর্শিদাবাদের হুমায়ুন কবীর-সহ চার বিধায়ক, হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ও পশ্চিম মগরাহাটের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা দলের বিরুদ্ধে উগরে দিয়েছেন ক্ষোভ। কেউ বসে যাওয়ার বার্তা দিয়েছেন, কেউ নির্দলের হয়ে প্রচার চালাচ্ছেন প্রকাশ্যেই।

হুময়ানু কবীর তো প্রতিদিন নিয়ম করে বোমা ফাটাচ্ছেন দলের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতেও ছাড়ছেন না তাঁরা। এবার ভরতপুরে গিয়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকেই নিশানা করলেন। বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন, "দলবিরোধী কাজ করতে করতে বিধায়ক খুব ক্লান্ত। এখন আরাম করছেন। দলে থেকে দলবিরোধী কাজ কব, তা কিন্তু হবে না।"

image of tmc

সিদ্দিকুল্লাহের এই বিবৃতির পাল্টা দিতে পিছপা হননি ভরতপুরের বিধায়ক। তিনি হুঙ্কার ছাড়েন, মন্ত্রীমশাইয়ের কত ক্ষমতা আছে দেখব। অপেন চ্যালেঞ্জ দিচ্ছি, ৩০ তারিখ সালারে এসে দেখান। আমি তাঁর মুখোমুখি হতে চাই। দুপুর দুটো থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমি অপেক্ষায় থাকব। সালারে ঢুকে দেখান। তাহলে বলব, আপনি বাপের ব্যাটা।

যখন পঞ্চায়েত নির্বাচন লড়তে দলের নেতাদের কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়া দরকার, তখন তৃণমূলের অন্দরের কোন্দল প্রতি মুহূর্তে প্রকট হয়ে উঠছে। বিধায়করা এখন দলীয় নেতৃত্বের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছেন। তার প্রভাব যে এবার পঞ্চায়েত নির্বাচনে পড়বে, তা বলার অপেক্ষা রাখে না। ইসলামপুর থেকে মুর্শিদাবাদ, বলাগড় থেকে মগরহাট-ক্রমশ ছড়িয়ে পড়ছে তৃণমূলের অশান্তির আগুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+