Panchayat Election 2023: প্রচারে গিয়ে আহত দলনেত্রী, ভান্ডানী মন্দিরে পুজো দিলেন তৃণমূল প্রার্থী

প্রচারে গিয়ে আহত হয়েছেন দলনেত্রা। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সুস্থতা কামনায় পুজো দিতেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং নেতা কর্মীরা। মা ভান্ডানীর মন্দিরে পুজো দিয়ে দলনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁরা।

গতকাল জলপাইগুড়ি জেলার ক্রান্তির চেকেন্দা ভান্ডারি ময়দানে মুখ্যমন্ত্রী জনসভা সেরে হেলিকপ্টারে ফেরার সময় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার দূর্যোগের মধ্যে পড়ে। জরুরী অবতরণ করে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পায়ে ও কোমড়ে চোট পান মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়

আর তাই বুধবার সকালে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা মন্দিরে পূজা দিলেন। পাশাপশি তৃণমূল নেতৃত্ব জানায় মা ভান্ডানীর কৃপায় নেত্রী বড়ো দুর্ঘটনার থেকে রক্ষা পেয়েছে। এদিন ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুটি গ্ৰাম পঞ্চায়েতের ভান্ডানী মন্দিরে গ্ৰাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থী সহ তৃণমূল নেতারা ৫০ টা ঢাক নিয়ে মন্দিরে পূজা দেন।

উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বিস্তীর্ণ অঞ্চলের মানুষের মা ভান্ডানীর ওপর অগাধ বিশ্বাস ও আস্থা।এই কারণে মুখ্যমন্ত্রীর সুস্থতার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থীদের জয়ের কামনা করেন তারা। মন্দিরে পুজো দেওয়ার পর গোটা ভান্ডানী বাজার এলাকায় মিছিল করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।

প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক মিছিলে পা মেলান। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের ৪ নং আসনের প্রার্থী মমতা সরকার বৈদ্য, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং, ধূপগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইভান দাস, আইএনটিটিইউসি নেতা আলম রহমান সহ অনেকে।

গতকাল কপ্টারের জরুরি অবতরণের সময় কোমরে এবং পায়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। সব প্রচার বাতিল করে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। কলকাতায় এসএসকেএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তিনি কালীঘাটের বাড়িতে ফিরে যান। সেখানেই চিকিৎসা করাচ্ছেন তিনি। নি ক্যাপ পরে হাঁটতে হচ্ছে তাঁকে।

চিকিৎসকরা তাঁকে আগামী ১৫ দিন সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন। বেশি হাঁটা চলা করতে নিষেধ করা হয়েেছ। হাঁটুতে জল জমেছে বলে এমআরআই রিপোর্টে জানা গিয়েছে। চিকিৎসকরা তাঁকে বেশি হাঁটাচলা করতে বারণ করেছে। আগামী ১৫ দিন বিশ্রামে থাকার পর তিনি কেমন আছে দেখার পরে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+